Recipe | চেনা জায়গায় অচেনা খাবার! অনায়াসে বাড়িতেই বানান সেল রুটি

Recipe | চেনা জায়গায় অচেনা খাবার! অনায়াসে বাড়িতেই বানান সেল রুটি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নেপালের বাসিন্দাদের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে সেল রুটি। আপনিও যদি বাড়িতে এই বিশেষ নেপালি খাবার বানাতে চান তাহলে জেনে নিন রেসিপি।

উপকরণ- ২ কাপ চালের গুঁড়ো, ১ কাপ চিনি, ২-৩ টেবিল চামচ ঘি, ১ চা চামচ এলাচ গুঁড়ো, দেড় কাপ মতো জল, তেল- প্রয়োজনমতো (ডিপ ফ্রাইয়ের জন্য)।

প্রণালী- প্রথমে একটি বড় পাত্রে চালের গুঁড়ো, চিনি, ঘি ও এলাচ গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এরপর এতে প্রয়োজন মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নিন। মাথায় রাখবেন যে, খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। যদি চান আপনার বানানো সেল রুটি নরম করতে তাহলে ব্যাটারে এক চিমটে বেকিং সোডা যোগ করতে পারেন। এরপর ওই মিশ্রণ একটি পাত্র বা কাপড়ে নিয়ে একটি ছিদ্র করে তা দিয়ে গোল গোল রিঙের আকারে ডুবোতেলে দিয়ে ভালোভাবে ভেজে নিন। মুচমুচে করে ভাজা হয়ে সেল রুটির রঙ সোনালী হয়ে এলে গরম গরম পরিবেশন করুন জলখাবার বা ডেজার্ট হিসেবে সেল রুটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *