উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্যস্ততার জীবনে এসবের সময় নেই বললেই চলে। তাও যাঁরা কোনও অনুষ্ঠানে মিষ্টি বাড়িতেই বানিয়ে প্রিয়জনদের মিষ্টিমুখ করাতে হাতে বানানো ডেসার্ট চাইছেন, তাঁদের জন্য রইল এই রেসিপি(Recipe)। খুব সহজে আর চটজলদি বানাতে পারবেন। অতিথিদের স্বাস্থ্যেও সমস্যা হবে না। আজ রইল সাবুদানার ক্ষীরের রেসিপি। উত্তর ভারতে বেশ জনপ্রিয়। দক্ষিণের কিছু অংশেও।
উপকরণ
সাবুদানা হাফ কাপ, দুধ ৪ কাপ, চিনি হাফ কাপ, এলাচ গুঁড়ো হাফ চামচ, ঘি ১ চামচ, কাজু ১০-১২টি, কিশমিশ ১০-১২টি, কেশর সামান্য, লবণ এক চিমটি, জল হাফ কাপ।
পদ্ধতি
সাবুদানা ভাল করে ধুয়ে আধ কাপ জলে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন এরপর একটি পাত্রে ঘি গরম করে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখুন। দুধ ঢেলে ফুটিয়ে তাতে ভেজানো সাবুদানা দিন এবং নেড়ে নেড়ে রান্না করুন যাতে দলা না হয়। সাবুদানা নরম ও স্বচ্ছ হলে চিনি, এলাচ গুঁড়ো ও এক চিমটি লবণ যোগ করুন। ঘন হয়ে এলে ভাজা কাজু-কিশমিশ আর কেশর দিয়ে নামিয়ে নিন।গরম বা ঠান্ডা, দুইভাবেই পরিবেশন করা যায় সাবুদানার ক্ষীর(Recipe) । ঠান্ডা করে খেলে সবচেয়ে বেশি ভাল লাগে।
