উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার দীপাবলি অর্থাৎ কালীপুজো যে আলোয় ঘেরা পুজোর জন্য বাঙালি অপেক্ষা করে বারোমাস। সারাদিন উপোস করে থাকার পর যদি দুর্বল লাগে তাহলে অনায়াসে খেতে পারেন কিছু পানীয়। কীভাবে বানাবেন জেনে নিন(Recipe)।
কলা-কাঠবাদামের শেক
একটি ব্লেন্ডারে ১-২টি কলা, খোসা ছাড়ানো আমন্ড এবং চাইলে সঙ্গে কয়েকটা খেজুর, দুধ ও ওটস দিয়ে ব্লেন্ড করে তৈরি করে নিতে পারেন কলা-কাঠবাদামের শেক(Recipe)। পেট ভরানোর পাশাপাশি সঠিক পুষ্টি ও এনার্জি জোগাবে আপনাকে।
বাটারমিল্ক
বিভিন্ন রকমের স্মুদি বা শেকের সঙ্গে বাটারমিল্কও খেতে পারেন। শরীর ঠান্ডা করতে পুদিনা পাতার জুড়ি মেলা ভার। একটা ব্লেন্ডারে দই, এক চিমটে নুন, পরিমাণমতো জল, সন্ধব লবণ এবং কয়েকটা পুদিনা পাতা একসঙ্গে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি আপনার বাটারমিল্ক।
কেশর দুধ
যদি সমস্ত ঝক্কি এড়িয়ে অন্য কোনও সাত্ত্বিক পানীয় খেতে চান এইসময় সেক্ষেত্রে খেতে পারেন কেশর দুধ। কয়েকটা ড্রাই ফ্রুট, ১-২টি কেশর ও এক চিমটে দারচিনি গুঁড়ো দুধে মিশিয়ে খেয়ে নিতে পারেন। প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই কেশর দুধ আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে।
ডাবের জল
আর সবশেষে রইল সহজ সমাধান। নবরাত্রির উপোস শেষে ক্লান্ত লাগলে, কিছু বানানোর ঝক্কি না চাইলে খেতে পারেন ডাবের জল। উপোস হোক বা সুস্থ থাকা, সবক্ষেত্রেই ডাবের জলের জুড়ি মেলা ভার। শরীর ঠান্ডা রাখতে ও শরীরে এনার্জি বজায় রাখতে ডাবের জল খেতে পারেন। উপোস ভাঙার সময় বাজার থেকে কেনা ডাবের জল খেয়ে সুস্থ রাখতে পারেন নিজেকে।
