Recipe | দোকান থেকে কিনে নয়! বাড়িতেই বানান চকোলেট চিপ কুকিজ, রইল রেসিপি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের চায়ের সঙ্গে বা ছোটদের টিফিনের পাতে রকমারি কুকিজ থাকলে মন ভালো হয়ে যায়। বিশেষ করে চকোলেট দেওয়া কুকিজ শিশুদের ভীষণ প্রিয়। তবে প্রতিবার দোকান থেকে না কিনে সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু চকোলেট চিপ কুকিজ (Recipe)।

উপকরণ

১/৪ কাপ আটা

১ চা চামচ খাবার সোডা

১/২ চা চামচ নুন

১ কাপ মাখন

৩/৪ কাপ সাধারণ চিনি

৩/৪ কাপ ব্রাউন সুগার

১টি ডিম

১ চা চামচ ভ্যানিলা এসেন্স

২ কাপ মিষ্টি চকোলেট চিপস

১ কাপ ভাঙা বাদাম

প্রণালী

প্রথমে একটি ছোট পাত্রে আটা, খাবার সোডা ও নুন একসঙ্গে ভালো করে মিশিয়ে আলাদা করে রেখে দিতে হবে। এরপর একটি বড় পাত্রে গলানো মাখন ও দুই ধরনের চিনি একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটি মসৃণ হয়। এবার তাতে ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে আটার মিশ্রণটি এর সঙ্গে যোগ করে একটি মণ্ড তৈরি করতে হবে। মণ্ডটি তৈরি হয়ে গেলে তাতে চকোলেট চিপস ও ভাঙা বাদাম ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে নিন।

অন্যদিকে ওভেন ১৬৩ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট বা গরম করে নিতে হবে। কুকিং শিটের উপর দুই ইঞ্চি ফাঁক রেখে মণ্ডগুলি ছোট ছোট বলের আকারে সাজিয়ে সামান্য চ্যাপ্টা করে দিন। ওভেনে ১০ মিনিট বেক করার পর হালকা সোনালি রং ধরলে ওভেন বন্ধ করে দিন। দুই মিনিট পরে বেকিং শিট থেকে কুকিজগুলি বের করে কুলিং ট্রেতে ঠান্ডা হতে দিন। আধ ঘণ্টা পর একটি হাওয়া নিরোধক বা ঢাকনা দেওয়া কৌটোতে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন এই সুস্বাদু চকোলেট চিপ কুকিজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *