Recipe | চা-কফির আড্ডা জমবে এবার, বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু ছানার চপ!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চা বা কফির কাপে চুমুক দেওয়ার সঙ্গে যদি গরম গরম মুচমুচে চপ থাকে, তবে তো আর কথাই নেই! তবে রাস্তার ধারের অস্বাস্থ্যকর ভাজাভুজি এড়িয়ে আজই বাড়িতে খুব সহজে তৈরি করে নিন সুস্বাদু ‘ছানার চপ’। আসুন জেনে নেওয়া যাক এর সহজ রেসিপি (Recipe)।

প্রয়োজনীয় উপকরণ:

ছানা (৫০০ গ্রাম)

ছোলার ডাল (১২৫ গ্রাম)

ঘি বা মাখন (৩ টেবিল চামচ)

সর্ষের তেল (পরিমাণমতো)

কালো জিরে (১ টেবিল চামচ)।

কাঁচা লংকাকুচি (২টি)

আদাকুচি (১ টেবিল চামচ)

সামান্য হিং (ইচ্ছেমতো)

স্বাদমতো নুন ও চিনি

প্রণালী:

প্রথমে ছোলার ডাল ভালো করে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিন। এরপর কড়াইয়ে সামান্য ঘি বা মাখন গরম করে কালো জিরে, কাঁচা লংকাকুচি, হিং ও আদাকুচি ফোড়ন দিন। এবার বাটা ডাল দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট কষিয়ে একটি পাত্রে নামিয়ে রাখুন।

অন্যদিকে, ছানা ভালো করে চটকে নিন। তার সঙ্গে সামান্য নুন, লংকা, ও ঘি বা মাখন মিশিয়ে একেবারে মিহি করে মেখে নিন। এবার এক চামচ ছানা হাতে নিয়ে গোল করে চ্যাপ্টা করুন এবং মাঝখানে ডালের পুর ভরে ডিমের আকারে গড়ে নিন। কড়াইয়ে সরষের তেল গরম করে মাঝারি আঁচে ছানার বলগুলি সোনালী ও মুচমুচে করে ভেজে তেল থেকে তুলে নিন।

ব্যস, তৈরি হয়ে গেল আপনার সুস্বাদু ছানার চপ! ছুটির দিনে কিংবা অতিথি আপ্যায়নে চা-কফির সঙ্গে অথবা ভাতের পাতে দারুণ জমবে এই রেসিপি। আজই বাড়িতে ট্রাই করুন!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *