শ্লীলতাহানির প্রতিবাদ করায় চার যুবককে রড-ব্যাট দিয়ে মার! হুলস্থুল কাণ্ড বরানগরে

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত চার যুবক। বাঁশ, রড ও ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের। ঘটনায় তিনজনের মাথা ফেটেছে। গুরুতর জখম একজন। শুক্রবার রাতে বরানগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে এলাকার এক মহিলার সঙ্গে কথা বলছিলেন তরুণী এক বিজেপি কর্মী। অভিযোগ, আচমকাই পিছন থেকে তরুণীকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে এক যুবক। তাঁর চিৎকারে স্থানীয় কয়েকজন যুবক ছুটে এসে বাধা দেন। অভিযোগ, এরপরই আরও কয়েকজনকে ডেকে এনে তাঁদের উপর চড়াও হয় হামলাকারীরা। আহতদের বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও শুভজিৎ কর্মকারকে গুরুতর জখম অবস্থায় কামারহাটি সাগরদত্ত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

শুভজিতের দাবি, ২০ থেকে ২৫ জন হামলা চালিয়েছিল। অন্যদিকে, ওই তরুণীর বলেন, “পিছন থেকে আমাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। প্রতিবাদ করতে গেলে পাড়ার ছেলেদেরও মারধর করা হয়।” অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার চাই।” হামলাকারীদের তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে বলে দাবি বিজেপির। বরানগর ২ নম্বর মণ্ডলের সভাপতি সঞ্জয় অধিকারী বলেন, “আক্রান্ত তরুণী দলের সক্রিয় কর্মী। আমরা আইনের উপর ভরসা রাখছি।” গোটা ঘটনায় শনিবার বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় শুভঙ্কর দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *