Trump-Putin | পুতিনের সঙ্গে দেখা করে আর সময় নষ্ট করতে চান না ট্রাম্প! শান্তিচুক্তি না হওয়ায় হতাশ

Trump-Putin | পুতিনের সঙ্গে দেখা করে আর সময় নষ্ট করতে চান না ট্রাম্প! শান্তিচুক্তি না হওয়ায় হতাশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে আর সময় নষ্ট করতে চান না, এমনই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি বার বার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন। যদিও যুদ্ধও থামেনি। হয়নি কোনও শান্তিচুক্তি। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ট্রাম্প ও পুতিনের একটি বৈঠক হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু ও শেষ পর্যন্ত হয়নি।

এনিয়ে প্রশ্ন করা হলে রবিবার ট্রাম্প বলেছেন, ‘আমি আর সময় নষ্ট করতে চাই না।’ কখন পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন? ট্রাম্প বলেন, ‘আমাকে আগে দেখতে হবে, আদৌ কোনও চুক্তি হচ্ছে কি না। পুতিনের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই ভালো। কিন্তু এই বিষয়টি হতাশাজনক।’ ট্রাম্পের এই মন্তব্যে এটা স্পষ্ট যে, যুদ্ধে ইতি এবং শান্তিচুক্তির আশ্বাস পেলে তবেই পুতিনের মুখোমুখি হবেন তিনি।

এদিকে, শনিবারও ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাতে অন্তত চার জন নিহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার হামলা মোকাবিলায় এয়ার ডিফেন্স সিস্টেম আরও মজবুত করতে তৎপর হয়েছে ইউক্রেনও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *