Rajya Sabha Election | রাজ্যসভায় কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা কমিশনের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যসভায় কোয়েল মল্লিকের (Koel Mallick) ছেড়ে যাওয়া আসন পূরণ করতে এবার উপনির্বাচনের (Rajya Sabha Election) নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Fee)। আগামী ১৬ অক্টোবর, অর্থাৎ দুর্গাপুজোর ষষ্ঠীর দিন এই শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পর সেদিনই হবে ভোটগণনা।

চলতি বছরের শুরুর দিকে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় পা রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপর্যয়ের পর থেকেই দলে শুরু হয় পদত্যাগের পালা। গত ১৬ জুলাই উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান কোয়েল। এর আগে দলের প্রবীণ নেতা সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো পরিচিত মুখগুলিও রাজ্যসভার সদস্যপদ ছেড়েছিলেন। পরবর্তী সময়ে এই তিনজনই বিজেপতে নাম লিখিয়েছেন। কোয়েলের পদত্যাগের ঠিক পরেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাতের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়। ফলে অভিনেত্রীর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ ঘিরে জল্পনা এখনও পুরোপুরি থিতিয়ে যায়নি।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উপনির্বাচনের জন্য আগামী ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীরা নাম প্রত্যাহার করে নিতে পারবেন ৯ অক্টোবরের মধ্যে। উল্লেখ্য, বাংলার এই একটিমাত্র আসন ছাড়াও একই সময়ে উত্তরপ্রদেশের দশটি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন সম্পন্ন হবে।

The put up Rajya Sabha Election | রাজ্যসভায় কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা কমিশনের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *