Xi Jinping | ওয়াশিংটনে ট্রাম্প-শি মেগা সামিট! এক দশক পর মার্কিন মুলুকে পা রাখবেন চিনা প্রেসিডেন্ট

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাণিজ্য ক্ষেত্রে বেজিংয়ের উপর আমেরিকার পুরনো নির্ভরতা এবং অর্থনীতির মারপ্যাঁচ কাটাতে গিয়ে শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই ভরসা রাখতে হচ্ছে হোয়াইট হাউসকে (White Home)। আর সেই চেনা কূটনৈতিক সমীকরণ মেনেই দীর্ঘ প্রায় এক দশক পর আগামী সপ্তাহে সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। আন্তর্জাতিক মহলের চোখ এড়িয়ে চলা এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ওয়াশিংটনে শুরু হয়ে গেছে চরম প্রস্তুতি। সবচেয়ে বড় চমক হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সমস্ত কূটনৈতিক প্রথা ভেঙে নিজেই বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানাবেন চিনের প্রেসিডেন্টকে।

আসন্ন ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত তিন দিনের এই গুরুত্বপূর্ণ সফরে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির শীর্ষনেতারা এক টেবিলে বসছেন। বিগত ছ’মাসের মধ্যে যুযুধান দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এটি দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক হতে চলেছে। আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আয়োজিত হতে চলা এই দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে মূলত বাণিজ্য শুল্কের টানাপোড়েন, কৃত্রিম মেধা বা এআই (AI) প্রযুক্তির দৌড় এবং তাইওয়ান ভূখণ্ডের নিরাপত্তা সংক্রান্ত জটিল ইস্যুগুলি প্রধান এজেন্ডা হিসেবে উঠে আসবে। এর আগে গত রবিবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চিনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের মধ্যে অনুষ্ঠিত প্রাথমিক উচ্চপর্যায় বৈঠকটি এই মেগা সামিটের পথ অনেকটাই প্রশস্ত করেছে।

বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসের সাউথ লনে পূর্ণ সামরিক সম্মান ও একুশটি তোপধ্বনির মাধ্যমে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে শি জিনপিংকে। রোজ গার্ডেনে ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের পর ওভাল অফিস এবং ক্যাবিনেট রুমে দুই নেতার মধ্যে একান্ত ও রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিনই হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। যেখানে মার্কিন ধনকুবের ও টেক জায়ান্ট প্রধান— টেসলা ও স্পেসএক্স কর্তা এলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, অ্যাপল প্রধান টিম কুক এবং এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবে।

The put up Xi Jinping | ওয়াশিংটনে ট্রাম্প-শি মেগা সামিট! এক দশক পর মার্কিন মুলুকে পা রাখবেন চিনা প্রেসিডেন্ট appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *