Rajasthan | বর্ষবরণে নাশকতার ছক! রাজস্থানে ১৫০ কেজি বিস্ফোরক সহ গ্রেপ্তার ২

Rajasthan | বর্ষবরণে নাশকতার ছক! রাজস্থানে ১৫০ কেজি বিস্ফোরক সহ গ্রেপ্তার ২

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের আনন্দ ফিকে করতে নাশকতার ছক! রাজস্থানে (Rajasthan) গাড়ির ডিকি খুলে তল্লাশি চালাতেই মিলল থরে থরে সাজানো বিস্ফোরক (Explosive)। গাড়িতে অন্তত ১৫০ কেজি বিস্ফোরক মজুত ছিল বলে অনুমান পুলিশের। এছাড়াও গাড়িটি থেকে প্রায় ২০০টি কার্তুজ এবং ছয় বান্ডিল সেফটি ফিউজ তার (প্রায় ১,১০০ মিটার) পাওয়া গিয়েছে। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ। ধৃতরা হল, সুরেন্দ্র পাটোয়া এবং সুরেন্দ্র মোচি।

ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র জানান, গোপন সূত্রে খবর পেয়ে বারোনি থানা এলাকায় একটি গাড়িকে আটক করা হয়। সেই গাড়ির মধ্যে ছিল ইউরিয়া সারের বস্তা। তবে সেটা শুধু লোক দেখানোই। বস্তার মধ্যে ছিল প্রায় ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বুন্দি থেকে টঙ্কে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। তাদের অনুমান, কোনও হামলার ছক কষা হয়েছিল। তবে কোথায়, কী ভাবে এই হামলার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে আর কারা জড়িয়ে, তাও জানার চেষ্টা করছে পুলিশ। এত বিস্ফোরক কী উদ্দেশ্যে বুন্দি থেকে টঙ্কে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসেই দিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়। তদন্তে জানা যায়, সেখানেও বিস্ফোরক হিসাবে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। এরপর ফের এমন ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *