বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: সোশ্যাল মিডিয়ায় (Social Media Put up) মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে একজনকে গ্রেপ্তার (Arrest) করল ভাটোল ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শাহ জামাল আলী, বাড়ি রায়গঞ্জ (Raiganj) থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচভায়া গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে, বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভাটল ফাঁড়ির পুলিশ। বিচারক ধৃতের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।”
