Malda | মালদায় ১১ লক্ষ টাকার নতুন সিরিজের জালনোট উদ্ধার: গ্রেপ্তার ১, চাঞ্চল্য পুলিশ মহলে

Malda | মালদায় ১১ লক্ষ টাকার নতুন সিরিজের জালনোট উদ্ধার: গ্রেপ্তার ১, চাঞ্চল্য পুলিশ মহলে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মালদা: প্রায় ১১ লক্ষ টাকার জালনোট (fake-currency) সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। উল্লেখ্য, এই অভিযানের দরুন এই প্রথম ৯ বিএম (9bm) সিরিজের জালনোট ধরা পড়ল। এর আগে যতবার জালনোট উদ্ধারের ঘটনা ঘটেছে, ততবার সামনে এসেছে ৯ আরকে সিরিজ। জালনোটের নতুন এই সিরিজ সামনে আসায় তৎপরতার সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে মালদা (Malda) জেলা পুলিশ। ধৃতকে আজ ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের ৬ দিনের পুলিশি হেপাজতের আবেদন মঞ্জুর করেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ধৃতের নাম মাসিদুর রহমান (১৯)।

এই বিষয়ে পুলিশ সুপার অনুপম সিং বলেন, “আমাদের কাছে খবর আসে একটি আম বাগানে জালনোটের ডেলিভারী হওয়ার কথা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার পুলিশ নয়াগ্রাম মহেশপুর এলাকায় হানা দেয়। ওই এলাকার একটি আম বাগানে পুলিশকে আসতে দেখে এক তরুণ পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ওই তরুণকে ধরে ফেলা হয়। ওই তরুণের হেপাজত থেকে ২ হাজার ২৩৭ টি ৫০০ টাকার জালনোট উদ্ধার হয়। ধৃতকে আমরা ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করেছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *