Saokat Molla | সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ, খোঁজ নেই প্রাক্তন তৃণমূল বিধায়কের!

Saokat Molla | সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ, খোঁজ নেই প্রাক্তন তৃণমূল বিধায়কের!

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সাতসকালে শওকত মোল্লার (Saokat Molla) বাড়িতে এনআইএ (NIA)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে ক্যানিং পূর্ব কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়কের (Former TMC MLA) বাড়িতে হানা দেয় এনআইএ-র একটি দল। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান (Raid)। শুধু বাড়ি নয়, শওকতের বাড়ির পাশে থাকা দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

জানা গিয়েছে, শওকত বর্তমানে বাড়িতে নেই। সূত্রের খবর, তিনি অন্যত্র চলে গিয়েছেন। যদিও তাঁর পুত্র ইমরান মোল্লাকে ওই বাড়িতে এনে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকরা। এছাড়া শওকতের স্ত্রী ও কন্যাও বাড়িতে রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে এই অভিযান।

মূলত, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ কাণ্ডের (Bhangar bomb blast) তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ওই বিস্ফোরণে এক ব্যক্তি প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনায় আইএসএফ (ISF) শুরু থেকেই এনআইএ তদন্তের দাবি জানিয়ে আসছিল। আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে তুলে নিয়েই তদন্ত শুরু করে এনআইএ। ইতিপূর্বে এই মামলায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থাটি।

এদিন বামুনিয়া এলাকাতেও তদন্তের জন্য যান কেন্দ্রীয় আধিকারিকরা। বিস্ফোরণের পর আহতদের যে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট একাধিক বাড়িতেও হানা দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি শওকত মোল্লার নিরাপত্তা সম্প্রতি রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে। একদিকে যখন তদন্তের জাল গুটিয়ে আনছে এনআইএ, তখন শওকতের অনুপস্থিতি ও অভিযানের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *