উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির (Delhi) একটি বিলাসবহুল পাঁচতারা হোটেল থেকে এক বিমানচালকের (Pilot) দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ফ্লাইট ক্যাপ্টেনের নাম সানি আসলদেকর (Sunny Asaldekar)।
দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ (Vasant Kunj) এলাকার একটি হোটেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গত ১০ সেপ্টেম্বর ওই পাঁচতারা হোটেলে চেক-ইন করেছিলেন সানি। পরদিন, অর্থাৎ ১১ সেপ্টেম্বর তাঁর ভাই হোটেলের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে জানান যে, তাঁর দাদা ফোন ধরছেন না।
এরপরেই ম্যানেজারের সন্দেহ হওয়ায় তিনি ওই রুমে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। এরপর মাস্টার কি (Grasp Key) ব্যবহার করে দরজা খোলা হলে পাইলটকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দিল্লির সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital) দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
The submit Delhi | দিল্লির পাঁচতারা হোটেলে রহস্যমৃত্যু! বিমানচালকের দেহ উদ্ধার রুম থেকে appeared first on Uttarbanga Sambad.
