রায়গঞ্জ: কালিয়াগঞ্জ (Kaliaganj) থানার বরুণা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলদহ এলাকায় শারীরিকভাবে অসুস্থ এক ব্যক্তির বিষপানে মৃত্যুর (Dying) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার বিকেলে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ (Raiganj) মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের নাম লখিন্দ্র দেবশর্মা (৪৫)।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজের বাড়িতেই তিনি বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে কালিয়াগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতের ভাই ধনীরাম দেবশর্মা জানান, কচুক্ষেতে ব্যবহারের জন্য আনা কীটনাশকের অবশিষ্ট অংশ পান করেছিলেন তাঁর দাদা। তবে ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয় বলে পরিবারের দাবি। রায়গঞ্জ থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
The submit Raiganj | বিষপানে চরম পরিণতি: কালিয়াগঞ্জে অসুস্থ ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য appeared first on Uttarbanga Sambad.
