Lionel Messi | ভারত সফরের শেষদিনে আজ দিল্লিতে মেসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

Lionel Messi | ভারত সফরের শেষদিনে আজ দিল্লিতে মেসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা, হায়দরাবাদ, মুম্বই পর্ব শেষ করে সোমবার ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর (GOAT India Tour 2025) অংশ হিসেবে দিল্লি আসছেন ‘ফুটবলের যুবরাজ’ লিওনেল মেসি (Lionel Messi)। সূচি অনুযায়ী, সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লি (Delhi)-তে পৌঁছোবেন তিনি। শহরের একটি হোটেলে ৫০ মিনিটের ‘মিট অ্যান্ড গ্রিট’ (Meet and Greet) সেশন সেরে তিনি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বাসভবনে। সেখানে ২০ মিনিটের একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর।

এরপর এলএম১০-এর যাওয়ার কথা রয়েছে এক সাংসদের বাড়িতে। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্তিন কউসিনো। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant) ও সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী-র সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে বলে জানা গিয়েছে। এরপর মেসি পৌঁছোবেন অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium)। বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ স্টেডিয়ামে প্রবেশের পর তাঁকে দেওয়া হবে রাজকীয় সংবর্ধনা। থাকবে সংগীতানুষ্ঠানও। এরপর ভারতীয় কিছু সেলিব্রিটির অংশগ্রহণে একটি প্রদর্শনী ম্যাচ হবে, যেখানে মেসি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে শোনা যাচ্ছে। বিকেল ৩টে ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত ২২ জন শিশুর সঙ্গে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন ফুটবল সম্রাট। শেষে মাঠের মাঝখানে দুই ভারতীয় ক্রিকেটার মেসিকে বিশেষ উপহার দেবেন। পাল্টা মেসি তাঁদের হাতে তুলে দেবেন দুটি সই করা জার্সি। ভিড়ের কথা মাথায় রেখে অরুণ জেটলি স্টেডিয়াম চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *