রায়গঞ্জ: তড়িদাহত হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের (Migrant Employee)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের ভাটোল এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন অর্থাৎ সোমবার বিকেল চারটা নাগাদ ওই শ্রমিকের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শ্রমিকের নাম রেজাবুল হক (৪১)। মুম্বাইয়ের একটি নির্মাণ সংস্থায় শ্রমিকের কাজে কর্মরত ছিল সে। চার দিন আগে বাড়িতে এসেছিল ওই শ্রমিক। গতকাল রাতে সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে তড়িদাহত হয় সে। এই প্রসঙ্গে মৃত শ্রমিকের দাদা মইনুল হক বলেন, “আমার ভাই চার দিন আগে মুম্বাই থেকে বাড়িতে এসেছে। শোবার ঘরের সিলিং ফ্যানটি ঘুরছিল না। সেই কারণে ঠিক করতে গেছিল। সেই সময় কারেন্ট ছিল না। আচমকা বিদ্যুৎ চলে আসায় এই বিপত্তি। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
The submit Raiganj | ফ্যান সারাতে গিয়েই বিপত্তি! রায়গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের appeared first on Uttarbanga Sambad.
