R. N. Ravi | বাংলার নতুন রাজ্যপাল হিসেবে আজ শপথ আরএন রবির, মমতার মুখোমুখি কি হবেন শুভেন্দু?

R. N. Ravi | বাংলার নতুন রাজ্যপাল হিসেবে আজ শপথ আরএন রবির, মমতার মুখোমুখি কি হবেন শুভেন্দু?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ অর্থাৎ বৃহস্পতিবার বাংলার নতুন রাজ্যপাল (West Bengal New Governor) হিসেবে শপথ নিতে (Oath Ceremony) চলেছেন দুঁদে প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবি (R. N. Ravi)। বুধবার রাতেই তিনি কলকাতায় পৌঁছেছেন। নবান্ন সূত্রে খবর, রাজভবনে সকাল ১১টায় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের পর আরএন রবির নিয়োগ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের নজর এখন রাজভবনের দিকে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর।

বিহারের পটনায় জন্ম নেওয়া আরএন রবি ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার। পদার্থবিদ্যায় স্নাতকোত্তর রবি গোয়েন্দা হিসেবে অত্যন্ত দক্ষ। সিবিআই এবং ইন্টেলিজেন্স ব্যুরোতে (IB) কাজ করার পাশাপাশি জম্মু-কাশ্মীর ও মাওবাদী দমনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ দমনেও তিনি ভারতের হয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। অবসর গ্রহণের পর তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল এবং পরে তামিলনাডুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন।

তামিলনাডুর রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে তাঁর সংঘাত বারবার শিরোনামে এসেছে। এবার বাংলায় তাঁর আগমন নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, সিভি আনন্দ বোসকে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে নিজের নতুন ইনিংস শুরু করতে চলেছেন আরএন রবি। এখন দেখার, স্ট্যালিনের পর বাংলার শাসকদলের সঙ্গে তাঁর রসায়ন কেমন হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *