Prepare Service Resumed | অবশেষে স্বাভাবিক হল রেল যোগাযোগ! সফল ট্রায়াল রানের পর নিউ ফরাক্কা দিয়ে শুরু ট্রেন চলাচল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অবশেষে নিউ ফরাক্কায় (New Farakka) স্বাভাবিক হল রেল পরিষেবা (Prepare Service Resumed)। অতিবৃষ্টির জেরে রেললাইনের নীচে ধসের কারণে প্রায় ৬৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। তবে শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টার পর থেকে ফরাক্কার উপর দিয়ে ট্রেনের চাকা গড়িয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, আপাতত ওই লাইনে ট্রেন চলাচলে আর কোনও বাধা নেই।

মুর্শিদাবাদের নিউ ফরাক্কা ও তিলডাঙার মাঝে রেললাইনের পাশে পুকুরের ধারের মাটি ধসে যাওয়ায় গত বুধবার মধ্যরাত থেকে এই রুটে যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছিল। বাতিল করা হয় একাধিক দূরপাল্লার ট্রেন। বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হলেও দফায় দফায় নতুন করে ধস নামায় বারবার বাধা সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম মোতায়েন রাখা হয়েছিল এবং কাজের গতি বাড়াতে শনিবার ‘পাওয়ারব্লক’ করা হয়। ক্ষতিগ্রস্ত অংশ সম্পূর্ণ সারাই করে (Landslide Restore) বিকেলের দিকে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ট্রায়াল রান সম্পন্ন করা হয়। তা সফল হওয়ার পর ওভারহেড তার মেরামতির কাজ শুরু হয়। সেই কাজ শেষ হলে সন্ধ্যা নাগাদ আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক ঘোষণা করে পূর্ব রেল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানান, যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করাই ছিল তাদের প্রধান অগ্রাধিকার। হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেন এদিন সন্ধ্যার পর থেকে নির্ঘণ্ট মেনে চলবে। শনিবার নতুন করে কোনও ট্রেন বাতিল না হলেও বেশ কিছু দূরপাল্লার ট্রেনগুলি সুরক্ষার খাতিরে ঘুরপথে গন্তব্যে পৌঁছোবে। দীর্ঘ আড়াই দিন ভোগান্তির পর যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *