উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের সকালে রাজ্যে ফের ট্রেন দুর্ঘটনা (Prepare Accident)। এবার অন্য একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত (Derailed) হল তিরুপতি এক্সপ্রেসের (Tirupati Categorical) দু’টি বগি। রবিবার ঘটনাটি ঘটেছে পদ্মপুকুর স্টেশনের কাছে। দুর্ঘটনার ফলে আপাতত শালিমার-সাঁতরাগাছি লাইনে রেল পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর।
সূত্রের খবর, এদিন সকালে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইনে ছিল একটি পার্সেল ভ্যান। সেই সময় আচমকাই পার্সেল ভ্যানের সঙ্গে তিরুপতি এক্সপ্রেসের পাশাপাশি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে যায় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। অন্যদিকে পার্সেল ভ্যানেরও একটি বগি লাইনচ্যুত হয়। তবে দু’টি ট্রেনেই কোনও যাত্রী ছিল না। ফলে বড়সড়ো ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়ারেরা। ইতিমধ্যেই লাইনচ্যুত বগিগুলিকে সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে। তবে কী কারণে ঘটনাটি ঘটল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। রেল সূত্রে খবর, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।
