Pooja Bhatt | ‘অসম্ভব সুন্দর এক পর্যায়’! ববি দেওলের সঙ্গে পুরনো প্রেমের কথা অকপটে স্বীকার পূজা ভাটের

Pooja Bhatt | ‘অসম্ভব সুন্দর এক পর্যায়’! ববি দেওলের সঙ্গে পুরনো প্রেমের কথা অকপটে স্বীকার পূজা ভাটের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নব্বইয়ের দশকের বলিউড মানেই ছিল তারকাদের প্রেম-বিচ্ছেদের এক রঙিন পাতা। সেই পাতা উল্টে বহু বছর পর ববি দেওল ও পূজা ভাটের (Pooja Bhatt) সেই পুরনো সম্পর্কের সমীকরণ প্রকাশ্যে নিয়ে এলেন খোদ মহেশ-কন্যা। দীর্ঘদিনের জল্পনায় ইতি টেনে পূজা জানালেন, ববির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এক দারুণ অভিজ্ঞতা।

অভিনয় জীবনের বিভিন্ন দিক নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন পূজা ভাট। সেখানেই উঠে আসে ববি দেওলের (Bobby Deol) কথা। পূজা অকপটে স্বীকার করেন, ববির সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। পূজা বলেন, “অবশ্যই প্রেম ছিল! আমার জীবনের এক অসম্ভব সুন্দর পর্যায় ছিল সেটি।” সেই সময়ের ববি দেওলের ব্যক্তিত্ব ও ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অভিনেত্রী। তিনি যোগ করেন, “মানুষ হিসেবে ববি বরাবরই খুব সুন্দর।”

সম্পর্কের তিক্ততা বা বিচ্ছেদের কারণ নিয়ে পূজা এদিনও কোনো কাদা ছোড়াছুড়িতে যাননি। তাঁর কথায়, “কেন আমাদের পথ আলাদা হয়ে গিয়েছিল, তা নিয়ে আজ কথা বলাটা রুচিশীল হবে না।” বর্তমানে ববি দেওল তাঁর সুখী দাম্পত্য জীবন ও ক্যারিয়ারে ব্যস্ত। ১৯৯৬ সালে তান্যা দেওলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ববি। তাঁদের সংসারে রয়েছে দুই পুত্র আর্যমান ও ধর্ম। প্রাক্তন প্রেমিকের ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়ে পূজা জানান, অতীতের কথা নিয়ে খুঁড়ে তোলার চেয়ে ববির বর্তমান সাফল্য উপভোগ করাই শ্রেয়।

শুধু ব্যক্তিগত সম্পর্কই নয়, ববির সাম্প্রতিক পেশাদার সাফল্য নিয়েও উচ্ছ্বসিত পূজা। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’ (Animal)-এ ববির অভিনয়ে মুগ্ধ পূজা বলেন, “ছবিটি অসাধারণ হয়েছে, আর ববির অভিনয় সেখানে অন্যতম সেরা প্রাপ্তি। ওর এই সাফল্য দেখে আমি সত্যিই খুব খুশি।”

প্রসঙ্গত, একসময় মহেশ ভাটের ‘আশিকী’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পূজা জানান, সে সময় অভিনয় নিয়ে তাঁর তেমন আগ্রহ ছিল না। সেই সময় তাঁর তৎকালীন এক প্রেমিক অভিনয় পেশার প্রতি খুব একটা ইতিবাচক ছিলেন না। তবে সেই প্রেমিক যে ববি নন, তা স্পষ্ট করে দিয়েছেন পূজা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *