US | তৃতীয় বিশ্বের অভিবাসন বন্ধ ঘোষণার পরদিনই পদক্ষেপ! আফগানিস্তানের নাগরিকদের ভিসা বন্ধ করল আমেরিকা

US | তৃতীয় বিশ্বের অভিবাসন বন্ধ ঘোষণার পরদিনই পদক্ষেপ! আফগানিস্তানের নাগরিকদের ভিসা বন্ধ করল আমেরিকা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃতীয় বিশ্বের সমস্ত দেশের জন্য আমেরিকায় (US) অভিবাসনের দরজা বন্ধ করে দেওয়ার কথা শুক্রবার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর তার পরদিনই পদক্ষেপ করল তাঁর প্রশাসন। ভারতের প্রতিবেশী আফগানিস্তানের (Afghanistan) নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করা হল। মার্কিন বিদেশ দপ্তরের তরফে শনিবার (ভারতীয় সময়) এই তথ্য জানানো হয়েছে। বিদেশসচিব মার্কো রুবিয়োও সেই খবর নিশ্চিত করেছেন।

মার্কিন বিদেশ দপ্তর সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে জানায়, ‘আফগান পাসপোর্টে যাঁরা আমেরিকায় আসছেন, তাঁদের ভিসা দেওয়া স্থগিত করা হল। আমেরিকার নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করছে বিদেশ দপ্তর।’ এই পোস্টের সঙ্গে রুবিয়ো লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশ দপ্তর সকল আফগান পাসপোর্টধারীকে ভিসা দেওয়া স্থগিত করেছে। দেশ এবং নাগরিকদের সুরক্ষাই আমেরিকার অগ্রাধিকার।’

সম্প্রতি, হোয়াইট হাউসের সামনে এক বন্দুকবাজের হামলায় আমেরিকার দু’জন ন্যাশনাল গার্ডের মৃত্যু হয়। তাঁদের মৃত্যুতে আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। কারণ, যে বন্দুকবাজ তাঁদের উপর হামলা চালিয়েছিল, সে আফগানিস্তানের নাগরিক। খোঁজ নিয়ে দেখা যায়, অভিযুক্ত ২০২১ সালে আমেরিকায় গিয়েছিলেন। তারপর থেকে সেখানেই থাকতেন। গুলি করে দু’জনকে মারার পর হোয়াইট হাউসের রক্ষীদের গুলিতে তারও মৃত্যু হয়। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সমস্ত তৃতীয় বিশ্বের দেশের জন্য আমেরিকায় অভিবাসনের দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। আফগানিস্তান সহ ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড খতিয়ে দেখা হবে বলেও জানায় ট্রাম্প প্রশাসন। আর তার একদিনের মাথায় পদক্ষেপ করল আমেরিকা।



Source link

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *