PM Narendra Modi | যুবসমাজকে বড় উপহার মোদির, বিনামূল্যে অনলাইন কোচিং ও ১ কোটি তরুণের এআই প্রশিক্ষণের ঐতিহাসিক ঘোষণা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশের ৮০তম স্বাধীনতা দিবসে (Independence Day 2026) যুবসমাজকে নিয়ে এক যুগান্তকারী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। লালকেল্লার প্রাঙ্গণ থেকে দেওয়া ঐতিহাসিক ভাষণে প্রধানমন্ত্রী দেশের ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। একই সঙ্গে, আধুনিক প্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে কাজের উপযোগী করে তুলতে ১ কোটি যুবক-যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) (AI) প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও সামনে এনেছেন তিনি।

বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে কোচিং ফি, যাতায়াত এবং শহরকেন্দ্রীক আবাসনের পেছনে পড়ুয়াদের মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়। এই অর্থনৈতিক বাধা দূর করতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর ভর করে একটি বিশাল অনলাইন কোচিং নেটওয়ার্ক তৈরি করতে চলেছে সরকার। এর ফলে ঘরে বসেই নিখরচায় সেরা পঠনপাঠনের সুযোগ পাবে দেশের যুবসমাজ।

পাশাপাশি, বর্তমান কর্মসংস্থানের বাজারে এআই এবং আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ১ কোটি তরুণকে এআই স্কিলিং কোর্স দেওয়ার এই সিদ্ধান্ত অত্যন্ত দূরদর্শী বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্র যখন ক্রমশ প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে, তখন এই প্রশিক্ষণ যুবসমাজকে ভবিষ্যৎমুখী করে তুলতে সাহায্য করবে। শীঘ্রই এই ফ্রি অনলাইন কোচিং এবং এআই প্রশিক্ষণ কর্মসূচির রূপায়ণ, সময়সূচি এবং যোগ্যতার মাপকাঠি সংক্রান্ত বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *