PM Narendra Modi | ‘বিজেপির সুশাসনের রাজনীতির জয়’, বাংলায় ‘পদ্ম-ঝড়’ উঠতেই বার্তা প্রধানমন্ত্রী মোদির

PM Narendra Modi | ‘বিজেপির সুশাসনের রাজনীতির জয়’, বাংলায় ‘পদ্ম-ঝড়’ উঠতেই বার্তা প্রধানমন্ত্রী মোদির

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলায় সরকার গঠনের পথে বিজেপি (BJP)। আর ভোটগণনা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই বঙ্গবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে।’

সোমবার সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, ‘২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরকাল মনে থাকবে। জনগণের শক্তি জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।’ তিনি আরও লেখেন, ‘জনগণ বিজেপিকে একটি দুর্দান্ত ম্যান্ডেট দিয়েছে। আমি তাঁদের আশ্বস্ত করছি যে আমাদের পার্টি পশ্চিমবঙ্গের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল শ্রেণির জন্য সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।’

শুধু তাই নয়, মোদির পাশাপাশি রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি বাংলায় লেখেন, ‘বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম। এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব। এটি তৃণমূলের ‘ভয়’ ছাপিয়ে মোদিজির প্রতি ‘ভরসা’র জয়। আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে।’

সকল বিজেপিকর্মীর অবদানের কথা উল্লেখ করেও শা লেখেন, ‘শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একটুও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই।’ এই ঐতিহাসিক জয়ের জন্য নীতিন নবীন, শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীকে বিশেষ অভিনন্দন জানান অমিত শা। শেষে ‘সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন-রাত এক করে দেবে বলেও আশ্বাস দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *