Physician allegedly crushed to dying in Bardhaman

Physician allegedly crushed to dying in Bardhaman

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বর্ধমানে খুন চিকিৎসক! চেম্বারে ডুকে তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে! মঙ্গলবার সকালে চেম্বার থেকে চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কী কারণে খুন, কে বা কারা খুন করেছেন তা নিয়েও ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

আরও পড়ুন:

মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। এই নামেই তাঁকে চেনেন স্থানীয়রা। তিনি অর্থপেডিক চিকিৎসক ছিলেন। মৃত চিকিৎসকের বাড়ি বর্ধমান শহরেই বলে জানাচ্ছেন স্থানীয়রা। বর্ধমান গ্রামীণ ব্যাঙ্কের নিচে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে চেম্বার করতেন তিনি। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সময়মতো চেম্বার খোলে। সেখানে আসেন চিকিৎসক। স্থানীয়দের দাবি, চেম্বার খোলার পর রোগীর পরিবার চেম্বারে ঢোকে। তারপর চেম্বার থেকে বচসার শব্দ শোনেন স্থানীয় ব্যবসায়ীরা। তারপর লোকজন বেরিয়ে যান চেম্বার থেকে। পরে চিকিৎসকের রক্তাক্ত দেহ দেখতে পারেন স্থানীয়রা। পুলিশকে খবর দিলে, পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। স্থানীয়দের অনুমান, পিটিয়ে খুন করা হয়েছে চিকিৎসককে।

Doctor allegedly beaten to death in BardhamanDoctor allegedly beaten to death in Bardhaman
এই চেম্বারেই চিকিৎসা করতেন মৃত চিকিৎসক। নিজস্ব চিত্র

সূত্র মারফত জানা গিয়েছে, মৃতদেহের মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু কী করে মৃত্যু?খুন করা হলে কেন খুন? সব কিছু ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে জানিয়েছে তদন্তকারীরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *