‘থ্রেট কালচার’ চালিয়ে চাকরি খোয়ালেন বিরূপাক্ষ বিশ্বাস, বাতিল সিনিয়র রেসিডেন্টশিপ

‘থ্রেট কালচার’ চালিয়ে চাকরি খোয়ালেন বিরূপাক্ষ বিশ্বাস, বাতিল সিনিয়র রেসিডেন্টশিপ

বদলের বাংলায় স্বাস্থ্যদপ্তরের কড়া পদক্ষেপ। বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট ডা. বিরূপাক্ষ বিশ্বাসের চাকরি বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার স্বাস্থ্যভবনের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা অসৎ আচরণ, ফৌজদারি মামলা, একাধিক এফআইআর এবং এসিবি তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে স্বাস্থ্যভবন প্রমাণ পেয়েছে, সবকটি অভিযোগই সত্যি। তাই কড়া সিদ্ধান্ত নিল রাজ্য […]

আরও পড়ুন
নজিরবিহীন! জটিল অস্ত্রোপচারের পর ভাড়া গাড়িতে ক্যানসার রোগীকে বাড়ি পৌঁছে দিলেন চিকিৎসক

নজিরবিহীন! জটিল অস্ত্রোপচারের পর ভাড়া গাড়িতে ক্যানসার রোগীকে বাড়ি পৌঁছে দিলেন চিকিৎসক

সাতঘন্টা ধরে ক্যানসার রোগীর জটিল অস্ত্রোপচার। তারপর প্রায় দেড় মাস হাসপাতালে রেখে পর্যবেক্ষণ। এরপর গাড়ি ভাড়া করে প্রায় ৪০ কিলোমিটার দূরে রোগীকে বাড়িতে পৌঁছে দেওয়া। এককথায় নজিরবিহীন। সরকারি হাসপাতালের এমন ছবি আগে দেখেনি পশ্চিমবঙ্গ। দেশেও বিরল! জঙ্গলমহল পুরুলিয়া জুড়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গত কয়েকদিনে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক এমন সময়ে বৃহস্পতিবার […]

আরও পড়ুন
সপ্তাহে একদিন বিনামূল্যে রোগী দেখবেন চিকিৎসকরা, চন্দননগরে প্রশংসনীয় উদ্যোগ বিধায়কের

সপ্তাহে একদিন বিনামূল্যে রোগী দেখবেন চিকিৎসকরা, চন্দননগরে প্রশংসনীয় উদ্যোগ বিধায়কের

চন্দননগর হাসপাতালের বেহাল স্বাস্থ‌্য পরিকাঠামো নিয়ে অভিযোগ নতুন নয়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ, বাইরে থেকে হাসপাতালে রঙের প্রলেপ পড়ায় তা ঝা-চকচকে হলেও সেখানে চিকিৎসা পরিষেবার কোনও উন্নতি হয়নি। আর বেসরকারি ক্লিনিকে চিকিৎসকদের চড়া ভিজিটের কারণে অনেক গরিব মানুষই সেখানে দেখাতে পারেন না।  তাই নতুন সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় বিধায়ক দীপাঞ্জন গুহর উদ্যোগে শুরু হচ্ছে […]

আরও পড়ুন
Physician allegedly crushed to dying in Bardhaman

Physician allegedly crushed to dying in Bardhaman

বর্ধমানে খুন চিকিৎসক! চেম্বারে ডুকে তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে! মঙ্গলবার সকালে চেম্বার থেকে চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কী কারণে খুন, কে বা কারা খুন করেছেন তা নিয়েও ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আরও পড়ুন: মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। এই নামেই তাঁকে চেনেন স্থানীয়রা। তিনি অর্থপেডিক চিকিৎসক ছিলেন। […]

আরও পড়ুন
স্টেথোস্কোপ রেখে বন্দুক হাতে বাজিমাত! শ‌্যুটিংয়ে গুজরাটকে হারিয়ে পদক বাংলার চিকিৎসকের

স্টেথোস্কোপ রেখে বন্দুক হাতে বাজিমাত! শ‌্যুটিংয়ে গুজরাটকে হারিয়ে পদক বাংলার চিকিৎসকের

‘যে রাঁধে সে চুলও বাঁধে’ – প্রবাদ যে কতখানি সত্যি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজেই বাংলার মহিলাদের এগিয়ে থাকা তা প্রমাণ করে দিয়েছে। ফের সেই এগিয়ে থাকার ছবি দেখা গেল জাতীয় স্তরে শ‌্যুটিং প্রতিযোগিতার মঞ্চে। ১০ মিটার ওয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনলেন এসএসকেএমের রেডিওলজিস্ট ডা. অর্চনা সিং। আরও পড়ুন: সরকারি হাসপাতালে রোগীর […]

আরও পড়ুন
Samsi | রোগীর আত্মীয়ের ব্যবহারে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা চিকিৎসক! ঘটনায় শোরগোল মালতীপুর গ্রামীণ হাসপাতালে

Samsi | রোগীর আত্মীয়ের ব্যবহারে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা চিকিৎসক! ঘটনায় শোরগোল মালতীপুর গ্রামীণ হাসপাতালে

সামসী: সরকারি হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে (Physician) হেনস্তার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালতীপুর গ্রামীণ হাসপাতালে (Malatipur Rural Hospital)। ঘটনার পর কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক। রোগীর আত্মীয়ের বিরুদ্ধে পদক্ষেপ ও সঠিক নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার চাঁচল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ (Police)। মালতীপুর […]

আরও পড়ুন
আর জি করের চিকিৎসকের রহস্যমৃত্যু, মানসিক চাপ নাকি ওষুধে বিষক্রিয়া?

আর জি করের চিকিৎসকের রহস্যমৃত্যু, মানসিক চাপ নাকি ওষুধে বিষক্রিয়া?

অর্ণব দাস, বারাসত: ফের আর জি করের চিকিৎসকের মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। রবিবার গভীর রাতে বারাসতের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় শুভজিৎ আচার্য নামে শিশুরোগ বিশেষজ্ঞের। কী কারণে এমনটা ঘটল, তা বুঝেই উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। তবে প্রাথমিকভাবে অনুমান, ওষুধের বিষক্রিয়া মৃত্যুর কারণ। মানসিক চাপ নিয়েও প্রশ্ন উঠছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পেলে […]

আরও পড়ুন
ডাক্তার হতে মেধা লাগে না! কাস্ট আর বাবার টাকাই সব! বামঘেষা চিকিৎসকের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

ডাক্তার হতে মেধা লাগে না! কাস্ট আর বাবার টাকাই সব! বামঘেষা চিকিৎসকের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

স্টাফ রিপোর্টার: ‘‘ডাক্তারি পড়তে মেধা লাগে না, আপনার কাস্ট এবং বাবার টাকা ভাগ‌্য নির্ধারণ করবে।’’ অন‌্য কোনও পেশার কেউ নন। সমাজমাধ‌্যমে এমনই বিতর্কিত মন্তব‌্য করলেন বামঘেঁষা বলে পরিচিত চিকিৎসক ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে নির্যাতিতার সুবিচার চেয়ে আন্দোলনকারীদের মিছিল, মিটিংয়ে যাঁকে দেখা যেত। কিন্তু নিজের পেশার জুনিয়রদের নিয়ে তাঁর এমন পোস্ট ঘিরে হইচই শুরু হয়েছে। তুঙ্গে […]

আরও পড়ুন
ডাক্তার যখন মানসিক রোগী! চিকিৎসকদের আত্মহত্যা ঠেকাতে চালু হেল্পলাইন

ডাক্তার যখন মানসিক রোগী! চিকিৎসকদের আত্মহত্যা ঠেকাতে চালু হেল্পলাইন

স্টাফ রিপোর্টার: ইন্ডিয়ান জার্নাল অফ সাইকিয়াট্রির তথ্য বলছে, ২০১৬ থেকে ২০১৯-এর মার্চের মধ্যে ত্রিশ জন চিকিৎসকের আত্মহত্যার কথা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে ১৮ জন পুরুষ ১২ জন মহিলা। ডাক্তাররা শুশ্রূষা করছেন রোগগ্রস্তদের। তাঁদের মনের শুশ্রূষা কে করে? বুধবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে নিজেরাই নিজেদের পাশে থাকার বার্তা দিলেন চিকিৎসকরা। সামনে আনলেন হেল্পলাইন নম্বর। কিরন-১৮০০-৫৯৯-০০১৯, আসরা-+৯১ […]

আরও পড়ুন
প্রিয়জনের চেয়েও বড় কর্তব্য! রোগী দেখা শেষ করেই বাবার শেষকৃত্যে শামিল ডাক্তার ছেলে

প্রিয়জনের চেয়েও বড় কর্তব্য! রোগী দেখা শেষ করেই বাবার শেষকৃত্যে শামিল ডাক্তার ছেলে

সুমন করাতি, হুগলি: এ যুগের অগ্নীশ্বর! প্রিয়জনের চেয়েও বড় কর্তব্য রক্ষা। বাবার মৃত্যুতেও সেই কর্তব্যে অবিচল রইলেন হুগলির চিকিৎসক। মৃত্যুর পর বৃদ্ধ বাবার দেহ পড়ে রইল ঘরে। চোখের জল সামলে রোগী দেখা শেষ করে তবেই বাবাকে নিয়ে তিনি শেষকৃত্য করতে গেলেন তিনি। ডাক্তারবাবুর এমন দায়িত্ব দেখে সকলে ধন্য ধন্য করেছেন। কতটা মনের জোর হলে তবে […]

আরও পড়ুন
তাড়াহুড়োয় ব্যারিকেডে ধাক্কা লেগে আঙুল বাদ! ডেলিভারি বয়ের ‘ছিন্ন-আঙুল’ জুড়ল হাসপাতাল

তাড়াহুড়োয় ব্যারিকেডে ধাক্কা লেগে আঙুল বাদ! ডেলিভারি বয়ের ‘ছিন্ন-আঙুল’ জুড়ল হাসপাতাল

অভিরূপ দাস: খাবার ডেলিভারি করতে গিয়ে ইস্পাতের ব‌্যারিকেডে সজোড়ে ধাক্কা! মাটি থেকে উঠে ডেলিভারি বয় খেয়াল করেন বাম হাতের অনামিকা নেই। ধাতব ‘ব‌্যারিকেড’-এ লেগে সেটা আলাদা হয়ে গিয়েছে। দেরি করেননি। ধ্রুবজ্যোতি রায় নামে ওই যুবক দৌড়ে যান ডায়মণ্ড হারবার রোডের বেহালার বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালে। সেখানেই জুড়ল কাটা আঙুল। ঘটনা গত ২৪ জুনের। পূর্ব কলকাতায় খাবার ডেলিভারি […]

আরও পড়ুন
২ বছরে ১১৮ জন MBBS পড়ুয়ার আত্মহত্যা! নিজেদের মনের অসুখ সারাতে মনোরোগ শিবির চিকিৎসকদের

২ বছরে ১১৮ জন MBBS পড়ুয়ার আত্মহত্যা! নিজেদের মনের অসুখ সারাতে মনোরোগ শিবির চিকিৎসকদের

অভিরূপ দাস: সকলের শরীর-মনের খোঁজ রাখেন তাঁরা। তাঁদের খোঁজ কে রাখে? ডাক্তারদের ‘মনের বন্ধু’ হতে চাইছেন ডাক্তাররাই। চিকিৎসা দিবসে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম ঘোষণা করল ‘ফর দ‌্য হিলারস মাইন্ড।’ অন‌্য আর পাঁচটা পেশার মতো চিকিৎসা পেশাতেও রয়েছে বিপুল কাজের চাপ। ক্রমবর্ধমান দুশ্চিন্তায় ভুগছেন চিকিৎসকরা। আর এই কারণে আত্মহত‌্যার ঘটনা শোনা যাচ্ছে আকছার। ‘আর্কাইভ অফ মেডিসিন […]

আরও পড়ুন
ডিগ্রি নিয়ে ‘ধোঁয়াশা’, ডাক্তার শান্তুনু সেনকে নোটিস মেডিক‌্যাল কাউন্সিলের

ডিগ্রি নিয়ে ‘ধোঁয়াশা’, ডাক্তার শান্তুনু সেনকে নোটিস মেডিক‌্যাল কাউন্সিলের

অভিরূপ দাস: মেডিক‌্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করেই ‘এফআরসিপি’ ডিগ্রি ব‌্যবহার করছেন! এই মর্মে ডাক্তার শান্তনু সেনকে নোটিস পাঠাল রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিল। শুধু রেজিস্ট্রেশন না করে ডিগ্রি ব‌্যবহার নয়, মেডিক‌্যাল কাউন্সিলের আরও অভিযোগ ডিগ্রির বিষয়টি স্পষ্ট করে প্রফেশনাল লেটার হেডে লেখেননি ডাঃ সেন। এতে সাধারণ মানুষকে এক প্রকার ভুল বোঝানো হচ্ছে। রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলের নোটিসে বলা […]

আরও পড়ুন
‘অভয়া দিদি থাকলে…’, বন্দে ভারতে যাত্রীকে বাঁচিয়ে অভয়া-স্মরণ RG করের চিকিৎসকের

‘অভয়া দিদি থাকলে…’, বন্দে ভারতে যাত্রীকে বাঁচিয়ে অভয়া-স্মরণ RG করের চিকিৎসকের

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ট্রেনের শৌচালয়ের সামনে পড়ে গিয়ে ব্লাড প্রেশার নেমে গিয়েছে অনেকটাই। ৯০ বাই ৭০। হার্টের পালস রেট বেড়ে ১১৮। যেখানে স্বাভাবিক থাকার কথা ৭২। বারবার বমি করছেন সত্তর পার করা বৃদ্ধ যাত্রী। কাঁপছেন থরথর করে। অসংলগ্ন সব কথা বলে যাচ্ছেন। পরিবারের সকলের অসহায় মুখ। এমন মুমুর্ষ রোগীকে চলন্ত ট্রেনে বাঁচিয়ে মানবিকতার পরিচয় দিলেন […]

আরও পড়ুন
‘কোভিড রোগীকে মেরে দাও’, অতিমারীর সময় দুই চিকিৎসকের অডিও ভাইরাল! দায়ের FIR

‘কোভিড রোগীকে মেরে দাও’, অতিমারীর সময় দুই চিকিৎসকের অডিও ভাইরাল! দায়ের FIR

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বললেও বোধহয় কম বলা হয়। ২০২১ সালে যখন কোভিড অতিমারীর সঙ্গে যখন লড়াই করছে গোটা দেশ। ঠিক সেই সময়েই দুই ডাক্তারের নিজেদের মধ্যে কথপোকথনে এক রোগীকে ‘মেরে ফেলা’ নিয়ে আলোচনা করছেন! সম্প্রতি এমনই একটি অডিও ভাইরাল হয়েছে। আর এনিয়েই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলছেন, যে ডাক্তারকে মানুষ ভগবান […]

আরও পড়ুন
কার অঙ্গুলিহেলনে ‘না’ হয়ে যেত ‘হ্যাঁ’? অশোকনগরের কিডনি পাচারে পুলিশের স্ক্যানারে নেফ্রোলজিস্ট

কার অঙ্গুলিহেলনে ‘না’ হয়ে যেত ‘হ্যাঁ’? অশোকনগরের কিডনি পাচারে পুলিশের স্ক্যানারে নেফ্রোলজিস্ট

অর্ণব দাস, বারাসত: কিডনি পাচার চক্র আরও কত দূর বিস্তৃত? তদন্ত যত গভীরে যাচ্ছে, ততই যেন কেঁচো খুঁড়তে কেউটে উঠে আসছে! এবার তদন্তে অশোকনগরের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতার একজন নেফ্রোলজিস্টের নাম হাতে পেলেন তদন্তকারীরা। দাতাদের কাছ থেকে ওই নেফ্রোলজিস্টের নাম জানতে পেরেছিল অশোকনগর থানার পুলিশ। তাঁকে নাগালে পেতে এবার মরিয়া পুলিশ। […]

আরও পড়ুন
NBMCH | নার্সের নামে কল বুকে ‘ইডিয়ট’ লিখলেন চিকিৎসক! সুপারকে ঘিরে বিক্ষোভ

NBMCH | নার্সের নামে কল বুকে ‘ইডিয়ট’ লিখলেন চিকিৎসক! সুপারকে ঘিরে বিক্ষোভ

শিলিগুড়ি: কল বুকে নার্সের (Nurse) নামে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (NBMCH)। এর জেরে মঙ্গলবার মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিককে ঘেরাও করে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফদের একাংশ। তাঁদের অভিযোগ, গত ২৭ জানুয়ারি প্রসূতি বিভাগের এক চিকিৎসক (Physician) কল বুকে এক নার্সকে ‘ইডিয়ট’ লিখেছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আন্দোলনকারীদের তরফে […]

আরও পড়ুন