India-US Commerce Deal | ‘ধৈর্যের ফল মিলেছে’, বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধীদের সমালোচনার মোক্ষম জবাব মোদির

India-US Commerce Deal | ‘ধৈর্যের ফল মিলেছে’, বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধীদের সমালোচনার মোক্ষম জবাব মোদির

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তি (India-US Commerce Deal) নিয়ে বড় বয়ান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার এনডিএ (NDA) সংসদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট জানান, এই সাফল্য রাতারাতি আসেনি, বরং দীর্ঘদিনের ‘ধৈর্য’ এবং সুপরিকল্পিত কৌশলের ফল এটি। এর মাধ্যমে তিনি ঘুরিয়ে সেইসব বিরোধীদেরই জবাব দিলেন, যারা অতীতে শুল্ক নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছিল।

প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘একসময় শুল্ক নিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছে। কিন্তু আমরা ধৈর্য হারাইনি। আজ সেই ধৈর্যের ফল হাতেনাতে মিলেছে।’ তাঁর মতে, বদলে যাওয়া বিশ্বব্যবস্থায় ভারতের পাল্লা ক্রমাগত ভারী হচ্ছে। বিশ্বজুড়ে বাণিজ্য সংঘাতের আবহেও ভারত যে সুবিধাজনক অবস্থানে রয়েছে, এই চুক্তি তারই প্রমাণ। মোদি জোর দিয়ে উল্লেখ করেছেন, এই চুক্তির ফলে দেশে উৎপাদন শিল্প চাঙ্গা হবে এবং ‘উন্নত ভারত’-এর স্বপ্ন সফল করতে নাগরিকদের আত্মবিশ্বাসই হবে প্রধান চালিকাশক্তি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর এই চুক্তি চূড়ান্ত হয়েছে। ভারতীয় পণ্যের ওপর আমেরিকার পারস্পরিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে ভারতীয় রপ্তানিকারকদের জন্য এক বিশাল জয় হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প এই সিদ্ধান্তকে ভারতের প্রতি ‘বন্ধুত্ব ও সম্মানের নিদর্শন’ বলে উল্লেখ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *