উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমার অবসর নিচ্ছেন ৩১ জানুয়ারি। তার আগেই পরবর্তী ডিজির নাম ঠিক করে ফেলল নবান্ন। রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল হচ্ছেন পীযূষ পাণ্ডে। একই সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার পদেও বদল আনা হচ্ছে। মনোজ ভার্মার জায়গায় কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। মনোজ ভার্মাকে ডিরেক্টর সিকিউরিটি এডিজি (এসটিএফ) পদে পাঠানো হচ্ছে। বিনীত গোয়েলকে দেওয়া হয়েছে এডিজি আইনশৃঙ্খলা পদ। এডিজি এসটিএফ-র দায়িত্বে আনা হয়েছে জাভেদ শামিমকে।
বিস্তারিত আসছে…
