Patties vendor hackle case | গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি! জামিন পেয়েই তোপ ধৃতদের

Patties vendor hackle case | গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি! জামিন পেয়েই তোপ ধৃতদের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে আমিষ প্যাটিস বিক্রি করার অভিযোগে ২ বিক্রেতাকে মারধরের অভিযোগে (Patties vendor hackle case) ৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে এনিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তার কয়েকঘণ্টার মধ্যে তিন ধৃতকে জামিনে মুক্তি দিল কলকাতার ব্যাংকশাল আদালত। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাদের।

এদিকে জামিন পাওয়ার পরই প্যাটিস বিক্রেতাদের বিরুদ্ধে আমিষ প্যাটিসকে নিরামিষ বলে বিক্রি করার অভিযোগ তুলেছেন ওই ৩ জন। প্যাটিস বিক্রেতাদের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগও দায়ের করা হয়।অভিযুক্তদের আইনজীবীর দাবি, ঘটনাটি ভুলভাবে প্রচার করা হচ্ছে। আদতে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি করায় বিক্রেতার উপর মেজাজ হারান ক্রেতারা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর সঙ্গে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। যদিও সরকারি আইনজীবীর দাবি, আমিষ প্যাটিস বিক্রির অভিযোগে ওই বিক্রেতাকে হেনস্তা করা হয়।

প্রসঙ্গত, গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। জানা গিয়েছে, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন ২ জন। অভিযোগ, গীতাপাঠের অনুষ্ঠানের শামিল হওয়া কয়েকজন যুবক তাঁদের হেনস্তা করে। প্যাটিস ফেলে দেওয়ার পাশাপাশি তাঁদের মারধর করার অভিযোগ ওঠে। ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন? এই প্রশ্ন তুলে হামলা চালানো হয় বলে অভিযোগ। এনিয়ে ময়দান থানায় দু’টি আলাদা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে এদিন ৩ অভিযুক্তকে গ্রেপ্তার (Arrest) করে ময়দান থানার পুলিশ। তবে প্রত্যেকেই বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *