উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বর্তমানে বিদেশ সফরে গিয়েছেন। জর্ডান সফর সেরে তিনি ইথিওপিয়া (Ethiopia) গিয়েছেন। মঙ্গলবার ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’-এ ভূষিত হলেন মোদি।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এই সম্মান (Respect) গ্রহণ করেন নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে ইথিওপিয়ার সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে মোদির গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিশ্বনেতা হিসেবে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি হলেন বিশ্বের প্রথম কোনও রাষ্ট্রপ্রধান, যিনি ইথিওপিয়ার এই সর্বোচ্চ সম্মান পেলেন। এই সম্মান প্রদান ভারত-ইথিওপিয়া সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
এরপর প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ (The Nice Honour Nishan of Ethiopia) সম্মান পেয়ে আমি খুব খুশি। এই পুরস্কার আমি আমার দেশ ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের প্রাচীন সভ্যতার অন্যতম একটি দেশ ইথিওপিয়া। এই দেশ আমাকে যে সম্নান দিয়েছে তাতে আমি আপ্লত।
ওই বক্তব্যে জাতি গঠনে শিক্ষার ভূমিকার কথা তুলে ধরে মোদি বলেন, গত একশো বছরের বেশি সময় ধরে ভারতীয় শিক্ষকরা ইথিওপিয়ার শিক্ষা ও উন্নয়নে অবদান রেখে চলেছেন।
