Patiram | বিজেপি সমর্থক পাড়া বলেই কি উন্নয়ন থমকে? বালুরঘাটে বেহাল রাস্তার দাবিতে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

Patiram | বিজেপি সমর্থক পাড়া বলেই কি উন্নয়ন থমকে? বালুরঘাটে বেহাল রাস্তার দাবিতে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পতিরাম: দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাস্তার কাজ শুরু না হওয়ায় এবার বিক্ষোভে নামলেন বালুরঘাট (Balurghat) ব্লকের নাজিরপুর পঞ্চায়েতের মোটরা এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ট্র্যাক্টর ও বাইক চলাচল বন্ধ করে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, বর্ষা এলেই প্রায় দুইশো বাসিন্দাকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সাম্প্রতিক বৃষ্টির পর এলাকার মাটির রাস্তাটি কাদা ও জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এই বেহাল রাস্তা দিয়ে নিয়মিত ট্র্যাক্টর চলায় গর্ত ও কাদার পরিমাণ আরও বেড়েছে। রাহুল সরকার, দোলন দাস ও সন্তু দাসদের অভিযোগ, স্কুল পড়ুয়া ও বৃদ্ধদের এই পথ দিয়ে যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে এবং প্রায়ই দুর্ঘটনা (Accident) ঘটছে। তাঁরা আরও জানান, পঞ্চায়েত ও ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি।

ঘটনায় রাজনৈতিক রঙও লেগেছে। বিজেপির আইটি সেলের মণ্ডল কমিটির সদস্য তথা এলাকার বাসিন্দা রাহুল সরকার সরাসরি অভিযোগ তুলেছেন যে, ওই পাড়ার অধিকাংশ মানুষ বিজেপি (BJP) সমর্থক হওয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ইচ্ছাকৃতভাবে রাস্তার কাজ করছে না। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল সদস্যা দীপিকা পাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার জেরে এলাকায় এখনও উত্তেজনার আবহ রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *