Balurghat Atmosphere Activists Protest | ভোট মিটলেও মুক্তি নেই! বালুরঘাটে এখনও পেরেকবিদ্ধ কয়েকশো গাছ, ক্ষোভে সরব পরিবেশপ্রেমীরা

Balurghat Atmosphere Activists Protest | ভোট মিটলেও মুক্তি নেই! বালুরঘাটে এখনও পেরেকবিদ্ধ কয়েকশো গাছ, ক্ষোভে সরব পরিবেশপ্রেমীরা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: বিধানসভা ভোটের প্রচারের উত্তাপ থিতিয়ে গেলেও বালুরঘাট শহরের গাছগুলোর ‘ক্ষত’ এখনও টাটকা (Balurghat Atmosphere Activists Protest)। শহরজুড়ে রাস্তার ধারের গাছগুলিতে এখনও বিঁধে রয়েছে রাজনৈতিক দলের প্রচারের পেরেক, ঝুলছে ছিঁড়ে যাওয়া পতাকা ও ফ্লেক্স। পরিবেশের এই চরম ক্ষতি দেখে প্রতিবাদে সরব হয়েছেন জেলার পরিবেশকর্মীরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে ইতিমধ্যে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ইমেল পাঠিয়েছেন তাঁরা।

বালুরঘাটের চকভবানী থেকে রথতলা, কিংবা বালুরঘাট থানার পাশে পুলিশ আবাসনের সামনের চত্বর—সর্বত্রই গাছের গায়ে নির্দয়ভাবে পেরেক পুঁতে পতাকা লাগানো হয়েছে। শুধু তৃণমূল নয়, বিজেপি, আরএসপি কিংবা বাম দলগুলোর পতাকা ও ব্যানারও একই অবস্থায় ঝুলছে শহরের বিভিন্ন প্রান্তে। পরিবেশপ্রেমীদের অভিযোগ, নির্বাচন কমিশন পরিবেশবান্ধব ভোটের নির্দেশ দিলেও দক্ষিণ দিনাজপুরে তার প্রতিফলন ঘটেনি।

পরিবেশকর্মী কিংকর দাস নিজে উদ্যোগে কিছু জায়গা থেকে পেরেক ও পতাকা খুললেও তিনি একা হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, “আমি সোশ্যাল মিডিয়ায় সব দলের কাছে আবেদন জানিয়েছি, অন্তত নিজেদের প্রচার সামগ্রীগুলো খুলে নিয়ে গাছগুলোকে রেহাই দিন।” অন্য দিকে, তুহিনশুভ্র মণ্ডলের কথায়, “গাছের গায়ে পেরেক পোঁতা সংবিধানের ৫১এ ধারার লঙ্ঘন। আমরা জেলা শাসকের কাছেও অভিযোগ জানিয়েছি।”

নির্বাচনী নির্ঘণ্ট মেনে ভোট মিটেছে, নতুন সরকার শপথ নিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলির এই প্রচার সামগ্রী সরানোর বিষয়ে কোনও হেলদোল নেই। পরিবেশকর্মীদের দাবি, অবিলম্বে জেলা প্রশাসনের উদ্যোগে গাছগুলিকে ‘পেরেকমুক্ত’ করা হোক, অন্যথায় প্রকৃতির অপূরণীয় ক্ষতি হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *