Pardubi | জীবিত হয়েও ‘মৃত’ দেখানো দুই বাসিন্দার বাড়িতে তৃণমূল যুব রাজ্য সাধারণ সম্পাদক

Pardubi | জীবিত হয়েও ‘মৃত’ দেখানো দুই বাসিন্দার বাড়িতে তৃণমূল যুব রাজ্য সাধারণ সম্পাদক

ব্লগ/BLOG
Spread the love


পারডুবি: খসড়া ভোটার তালিকা প্রকাশ (SIR) পেতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে মাথাভাঙ্গা (Mathabhanga) ২ ব্লকের পারডুবি (Pardubi) গ্রাম পঞ্চায়েতের খাটেরবাড়ি এলাকায় বাসিন্দা রাহুল হোসেন ও কাজিমা খাতুনের। মৃত ভোটারের তালিকায় জ্বলজ্বল করছে তাঁদের নাম! অথচ তাঁরা দিব্যি বেঁচে আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তাঁদের বাড়িতে পৌঁছন তৃণমূল যুব কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কমলেশ অধিকারী সহ যুব নেতৃত্ব। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

ভোটার তালিকায় এই গুরুতর ভুল নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমলেশ অধিকারী জানান, ‘খসড়া তালিকায় নাম থাকলেও মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় পরিবারগুলি ভীষণভাবে দিশেহারা হয়ে পড়েছে। এ ধরনের প্রশাসনিক গাফিলতি গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নের মুখে ফেলছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে এনে দ্রুত সংশোধনের জন্য উদ্যোগ নেওয়া হবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেস সব রকমভাবে ওই পরিবারগুলির পাশে থাকবে।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *