Pardubi | আবাস যোজনার নামে টাকা হাতানোর জের: কাটমানি ফেরাতে বাধ্য হলেন তৃণমূল কর্মী

Pardubi | আবাস যোজনার নামে টাকা হাতানোর জের: কাটমানি ফেরাতে বাধ্য হলেন তৃণমূল কর্মী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


পারডুবি: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায়ের অভিযোগে সরগরম কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি (Pardubi) গ্রাম পঞ্চায়েত এলাকা। সোমবার পারডুবির বিশ্বশর্মা পাড়া এলাকায় অভিযুক্ত তৃণমূলের (TMC) এক বুথ স্তরের কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও শেষপর্যন্ত ওই কর্মী ভুক্তভোগী বাসিন্দাদের টাকা ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের বুথ কর্মী বিশ্বজিৎ বিশ্বশর্মার বিরুদ্ধে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় বেশ কয়েকজনের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল। সোমবার সুনতী বর্মন নামে এক বাসিন্দা জানান, অভিযুক্ত বিশ্বজিৎ তাদের কাছ থেকে নেওয়া টাকা অবশেষে ফেরত দিয়েছেন।

এই ঘটনাকে ঘিরে বিজেপি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। বিজেপির জেলা সহ-সভাপতি প্রতাপ সরকার দাবি করেছেন যে, শুধুমাত্র এই একজন কর্মীই নয়, তৃণমূলের যারা যারা কাটমানি নিয়েছে, তাদের প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *