Para academics wage hike | রাজ্যে পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ল ৫০০০ টাকা! নবান্নের অনুষ্ঠান থেকে ৫০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Para academics wage hike | রাজ্যে পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ল ৫০০০ টাকা! নবান্নের অনুষ্ঠান থেকে ৫০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বুধবার নবান্নে স্কুল কম্পোজিট গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে একগুচ্ছ বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের সরকার ও সরকার পোষিত মোট ৮০ হাজার ৩৭৫টি স্কুলকে ২৯৬ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তবে এদিন শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি এবং মিড-ডে মিল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে ৪২ হাজার ১৯২ জন পার্শ্বশিক্ষকদের বেতন ৫ হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে, যা এই অনুষ্ঠানে অন্যতম বড় আকর্ষণ ছিল (Para academics wage hike)

নবান্নের মঞ্চ থেকে বিগত পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট অভিযোগ, বিগত সরকারের ভুল নীতি, দাম্ভিকতা এবং শিক্ষাক্ষেত্রকে অবহেলা করার মানসিকতার জন্যই রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং শূন্যপদ নিয়েও পূর্বতন সরকারকে কটাক্ষ করেন তিনি।

তবে এর সঙ্গেই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অত্যন্ত আশাবাদী বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, অতীতের ওবিসি সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে, যার ফলে আগামী দিনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা বা সমস্যা থাকবে না। এই শিক্ষাবর্ষের মধ্যেই রাজ্য সরকার প্রায় ৫০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে পারবে বলে তিনি বড় ঘোষণা করেন। এছাড়া স্কুল সার্ভিস কমিশনে (SSC) সমস্ত ধরনের রাজনৈতিক নিয়োগ সম্পূর্ণ বন্ধ করার কথা জানিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন যে, শিক্ষক ও অধ্যাপক নিয়োগে ভবিষ্যতে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের লক্ষাধিক ছাত্রছাত্রী ও শিক্ষকদের স্বার্থে বেশ কিছু সুদূরপ্রসারী সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবথেকে বড় ঘোষণাটি ছিল পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৪২ হাজার ১৯২ জন পার্শ্বশিক্ষকদের বেতন একলাফে ৫ হাজার টাকা করে বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি শিক্ষা ব্যবস্থার সমকক্ষ করে তুলতে না পারলে যে সাধারণ মানুষ বেসরকারি স্কুলের দিকে ঝুঁকবে এবং সরকারি স্কুলগুলি পিছিয়ে পড়বে, সেই আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া স্কুল পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা পরিচালন কমিটিতে সরাসরি অভিভাবকদের মধ্য থেকেই সদস্যদের অন্তর্ভুক্ত করার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিনের এই অনুষ্ঠান থেকে সবথেকে আকর্ষণীয় ও জনমুখী ঘোষণাটি এসেছে মিড-ডে মিল সংক্রান্ত। মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ আগস্ট থেকে ইসকনের (ISKCON) মাধ্যমে স্কুলগুলিতে মিড-ডে মিল পরিবেশনের ব্যবস্থা করা হচ্ছে ঠিকই, তবে ছাত্রছাত্রীদের পুষ্টির কথা মাথায় রেখে তার বাইরেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পড়ুয়াদের শরীরে প্রোটিনের জোগান নিশ্চিত করতে সাহায্য গোষ্ঠীর (Assist Group) মাধ্যমে সমস্ত স্কুলগুলিতে মিড-ডে মিলে আলাদা করে নিয়মিত ডিম দেওয়ার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *