Papaya Smoothie | পেটের সমস্যায় ভুগছেন? এই ফলের স্মুদি খেলেই মিলতে পারে সমাধান

Papaya Smoothie | পেটের সমস্যায় ভুগছেন? এই ফলের স্মুদি খেলেই মিলতে পারে সমাধান

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাওয়াদাওয়া রাশ না থাকলেই দেখা দেয় পেটের সমস্যা। আর কিছুদিন আগেই গিয়েছে পুজো। আর পুজো মানেই দেদার খাওয়াদাওয়া। আর যার জেরে স্বাভাবিকভাবেই এখন বদহজম, পেট ফাঁপার সমস্যা ঘরে ঘরে। ফাইবার সমৃদ্ধ খাবার, শাকসবজি খেলেই এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে এই ব্যাপারে সাহায্য করতে পারে পাকা পেঁপেও। এই পাকা পেঁপের স্মুদিও (Papaya Smoothie) কিন্তু খেতে পারেন পেটের সমস্যার সমাধানে।

কী কী গুণ রয়েছে পাকা পেঁপের?

১. পেঁপেতে ভিটামিন সি, এ, ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা প্রদাহজনিত সমস্যাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

২. পেঁপেতে ক্যালোরির পরিমাণ কম। তবে ফাইবার রয়েছে যথেষ্ট পরিমাণে। তাই দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখার জন্য পাকা পেঁপে দারুণ একটি বিকল্প হতে পারে। আর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়।

৩. পেঁপেতে থাকা প্যাপাইন নামক উৎসেচক হজমে সহায়ক। প্রোটিন ভাঙতে বা পরিপাকে তা সাহায্য করে। হজমক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পেটের স্বাস্থ্য ভালো রাখে।

কীভাবে বানাবেন পেঁপের স্মুদি?

উপকরণ:

১ কাপ টুকরো করা পাকা পেঁপে

আধ কাপ দুধ

১ টেবিল চামচ মধু

আধ চা-চামচ দারচিনি গুঁড়ো

২-৩ টুকরো বরফ

প্রণালী

সমস্ত উপকরণ মিক্সারে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁপের স্মুদি। প্রাতরাশে এটি খেলে পেট ভরবে, শরীরও সুস্থ থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *