Pandabeswar aid rip-off | প্রাক্তন তৃণমূল বিধায়কের পার্টি অফিসের গোডাউন থেকে সরকারি ত্রাণ উদ্ধার, তোলপাড় এলাকায়

Pandabeswar aid rip-off | প্রাক্তন তৃণমূল বিধায়কের পার্টি অফিসের গোডাউন থেকে সরকারি ত্রাণ উদ্ধার, তোলপাড় এলাকায়

শিক্ষা
Spread the love


পান্ডবেশ্বর: রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়, তবে এবার সরাসরি প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পার্টি অফিসের গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পান্ডবেশ্বর (Pandabeswar aid rip-off) এলাকায়। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী অবৈধভাবে সেখানে মজুত করে রাখা হয়েছিল।

শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডবেশ্বরের বাঁকোলা এলাকায় অবস্থিত নরেন্দ্রনাথ চক্রবর্তীর দলীয় কার্যালয়ের একটি গোডাউনে বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল এবং খাদ্যশস্যের মজুত ভাণ্ডার চোখে পড়ে স্থানীয়দের। এরপরই খবর চাউর হতেই এলাকায় ভিড় জমান মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা। সরকারি সম্পত্তি এইভাবে দলীয় অফিসে মজুত রাখার প্রতিবাদে তাঁরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিজেপি (BJP)-র দাবি, অবিলম্বে এর তদন্ত করতে হবে। এই সরকারি সামগ্রী মজুত করার পেছনে যারা আছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি করা হয়েছে বিজেপির তরফে। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। পুলিশ জানায়, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই ঘটনা নিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনেও নরেন্দ্রনাথ চক্রবর্তী পান্ডবেশ্বর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তবে, তিনি বিজেপির প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির কাছে হেরে যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *