North Sikkim landslide and Teesta alert | উত্তর সিকিমে ধসে অবরুদ্ধ গতিপথ! ফুঁসছে তিস্তা, সতর্কতা জারি প্রশাসনের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালের পর এবার কি তিস্তায় বিপর্যয়? যা জানা যাচ্ছে উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যের থেং টানেল সংলগ্ন এলাকায় ভয়াবহ ধস (sikkim landslide) নামায় অবরুদ্ধ হয়ে পড়েছে তিস্তার উপনদী চিয়াকুং বা চেকংয়ের একাংশ। সেখান থেকে ঘোলাটে জল নেমে আসায় তিস্তা তীরবর্তী লোকালয়গুলিতে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে মালবাজার মহকুমার একাধিক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন 9North Sikkim landslide and Teesta alert)।

স্থানীয় সূত্রে খবর, থেং টানেলের বিপরীতে তিস্তা ও চিয়াকুং নদীর মোহনায় বিপুল পাথর ও মাটি জমা হয়ে ( জলপ্রবাহ আংশিক থমকে গিয়েছে। নাগা–তোসা সড়কের নতুন পাহাড়ি রাস্তার একটি বড় অংশও ক্ষতিগ্রস্ত। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গন এবং চুংথাং প্রশাসন যৌথভাবে নজরদারি চালাচ্ছে। সিকিম সরকারের নির্দেশিকা অনুযায়ী, চিয়াকুং নদীর কিছুটা অংশ খোলা থাকায় সেখান দিয়ে জল বইলেও ঠিক কতটা এলাকা অবরুদ্ধ, তা এখনও স্পষ্ট নয়। মঙ্গন জেলা প্রশাসন জানিয়েছে, সঙ্কলং এবং ফিদাংয়ে তিস্তার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। নদীর গতিপথে অস্বাভাবিকতা দেখলেই তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালু হয়েছে হেল্পলাইন। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই।

তবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে এদিন মালবাজার মহকুমার বাসুসুবা, গজলডোবা, বাগড়াকোট-সহ তিস্তা সংলগ্ন এলাকাগুলিতে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। ক্রান্তি ব্লকের চ্যাংমারি এবং বাগড়াকোটের টোটগাঁও এলাকার নদী চরের বাসিন্দাদের ইতিমধ্যেই শেল্টার হাউসে সরানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নদীর নিম্নাঞ্চলের বাসিন্দাদের অত্যন্ত সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *