Kolkata | পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলের রুমে যুবকের রক্তাক্ত দেহ! খুন নাকি আত্মহত্যা? ধন্দে পুলিশ

Kolkata | পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলের রুমে যুবকের রক্তাক্ত দেহ! খুন নাকি আত্মহত্যা? ধন্দে পুলিশ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার বুকে হোটেলের রুম থেকে উদ্ধার যুবকের দেহ (Physique recovered)। ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার দুপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডে আল বুর্জ ইন্টারন্যাশনাল নামের এক হোটেলে (Park avenue resort) ঘটনাটি ঘটেছে। রেজিস্টারে নথিভুক্ত রয়েছে দুই যুবকের নাম-ঠিকানা। কিন্তু তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের মাথায় রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। মাথায়, মুখে লেগে রয়েছে রক্ত। দেহ সবে পচতে শুরু করেছে। এই অবস্থায় দেহটি লুকিয়ে রাখা হয়েছিল হোট্লের রুমে থাকা বক্স খাটের মধ্যে। ইতিমধ্যেই বিভিন্ন সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পার্কস্ট্রিট থানার পুলিশ (Police)। এমনকি জিজ্ঞাসবাদ করা হচ্ছে হোটেল কর্মীদের। তবে কীভাবে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই  স্পষ্ট হবে। তদন্তের স্বার্থে আপাতত অনেক তথ্যই গোপন রাখা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের তিন তলার রুমে থাকছিলেন দুই যুবক। পরে রুম থেকে বেরিয়ে যান এক যুবক। অপর যুবকের সকাল থেকে সাড়া না পাওয়ায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। অনেক ডাকাডাকির পর পুলিশের সাহায্যে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, বক্স খাটের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে ওই যুবকের দেহ। দুপুর ১ টা নাগাদ দেহ নিয়ে যায় পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *