North Sikkim Landslide | উত্তর সিকিমে প্রবল ধস, চুংথাংয়ে আটকে দুই শতাধিক পর্যটক! বিপর্যস্ত লাচেন রুট

North Sikkim Landslide | উত্তর সিকিমে প্রবল ধস, চুংথাংয়ে আটকে দুই শতাধিক পর্যটক! বিপর্যস্ত লাচেন রুট

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাহাড়ের কোলে বসন্তের ছুটি কাটাতে গিয়ে চরম বিপাকে পর্যটকরা। উত্তর সিকিমে (North Sikkim Landslide) ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় ভয়াবহ ধস নেমেছে। ফলে রাস্তা বন্ধ হয়ে মঙ্গলবার রাত থেকে চুংথাং এলাকায় আটকে পড়েছেন প্রায় ২০০ জন পর্যটক। বুধবার সকাল থেকে পরিস্থিতি খতিয়ে দেখে উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।

বিপর্যস্ত লাচেন রুট

মঙ্গনের (Mangan) জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির জেরে চুংথাং-লাচেন সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন পয়েন্টে ধস নামে। ফলে লাচেনগামী পর্যটকদের গাড়ি মাঝপথেই থমকে যায়। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের রাতে চুংথাংয়ের একটি আইটিবিপি (ITBP) ক্যাম্প এবং স্থানীয় একটি গুরুদ্বারে থাকার ব্যবস্থা করা হয়। প্রশাসনের তরফে পর্যটকদের সবরকম সহায়তা করা হচ্ছে।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) ইতিমধ্যেই ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। তবে দফায় দফায় বৃষ্টি চলায় কাজে বিঘ্ন ঘটছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পার্বত্য এলাকায় অবিরাম বৃষ্টি জারি থাকতে পারে। রাস্তা সম্পূর্ণ নিরাপদ ঘোষিত না হওয়া পর্যন্ত পর্যটকদের ওই রুটে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি প্রতিকূল দেখে অনেক পর্যটক ইতিমধ্যে লাচেন সফর বাতিল করে গ্যাংটকে ফিরে এসেছেন।

লাচুং রুটে স্বস্তি, নাথুলা বন্ধ

লাচেন রুট (Lachen Route) বিপর্যস্ত হলেও কিছুটা স্বস্তির খবর মিলেছে লাচুং থেকে। মঙ্গলবার রাতে লাচুং যাওয়ার রাস্তাটি বন্ধ হলেও বুধবার সকালে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেখান থেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গ্যাংটকে পাঠিয়ে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *