Noida | ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা হ্রাস! নয়ডা এক্সপ্রেসওয়েতে ডজনখানেক গাড়ির সংঘর্ষ, আহত অনেকে

Noida | ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা হ্রাস! নয়ডা এক্সপ্রেসওয়েতে ডজনখানেক গাড়ির সংঘর্ষ, আহত অনেকে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতেই ঘটে গেল দুর্ঘটনা! নয়ডা এক্সপ্রেসওয়েতে (Expressway) সংঘর্ষ ডজনখানেক গাড়ির (Noida)। ঘটনায় আহত হয়েছেন মহিলা সহ বেশ কয়েকজন।

জানা গিয়েছে, শনিবার ভোরে গ্রেটার নয়ডার দাদরির কাছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে (Accident)। যা হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যাওয়া ১৩৫ কিলোমিটার দীর্ঘ, ছয় লেনের একটি এক্সপ্রেসওয়ে। পুলিশ সূত্রে খবর, কম দৃশ্যমানতার কারণে গাড়িচালকরা পরিস্থিতি সামাল দিতে পারেননি। ফলে গাড়িগুলি পরপর একে অপরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার কিছু ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, একটি সাদা রংয়ের গাড়ি ডিভাইডারে উঠে গিয়েছে এবং সেটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি ট্রাক। সেই ট্রাকের নীচে আটকে থাকতে দেখা যাচ্ছে অন্য একটি গাড়িকে।  এই দুর্ঘটনায় একজন মহিলা সহ বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাঁদের তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে সকলেই বিপদমুক্ত বলে জানা গিয়েছে।

এদিকে, এই ঘটনার পরই এক্সপ্রেসওয়ের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে পুলিশ এবং টোল প্লাজা কর্তৃপক্ষের সাহায্যে ক্রেন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়। এরপরই যানজট ধীরে ধীরে স্বাভাবিক হয়। পরস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশকর্মীরা। কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে চালকদের সাবধানে গাড়ি চালাতে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং গতিসীমা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শীতকালে ঘন কুয়াশার কারণে যমুনা এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিসীমা কমিয়ে দিয়েছে গৌতম বুদ্ধ নগর ট্রাফিক পুলিশ। হালকা যানবাহনের জন্য গতিসীমা ঘণ্টায় ৭৫ কিলোমিটার এবং ভারী যানবাহনের জন্য ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সেই দীপাবলির পর থেকেই দিল্লির বাতাসের গুণগতমান তলানিতে। এখনও পর্যন্ত সেই অবস্থার উন্নতি হয়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা সিপিসিবি-র তথ্য অনুযায়ী, এদিন সকালেও নয়ডা সেক্টর-১২৫-এ বাতাসের গুণগতমান ছিল ৪৪৯। যা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *