Parambrata Chatterjee | ‘ছেলের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্ষমা চেয়েছি!’ টলিউডের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক পরমব্রত

Parambrata Chatterjee | ‘ছেলের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ক্ষমা চেয়েছি!’ টলিউডের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক পরমব্রত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: টলিউডের দীর্ঘদিনের অশান্তি, দলাদলি ও কর্মবিরতির সমস্যা মেটাতে বুধবার সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিওতে এক বিশেষ বৈঠকের (Tollywood disaster assembly) ডাক দিয়েছিলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। প্রযোজক, পরিচালক ও ফেডারেশনের দ্বন্দ্ব মেটাতে রুদ্রনীলের এই উদ্যোগে টলিউডের প্রথম সারির ব্যক্তিত্বরা হাজির হন। এই বৈঠকেই পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর ওপর চলা মানসিক চাপের কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।

পরমব্রত (Parambrata Chatterjee) জানান, ফেডারেশনের সঙ্গে লড়াইয়ে প্রথম সারিতে থাকায় তাঁকে অলিখিতভাবে টলিউডে ‘নিষিদ্ধ’ করা হয়েছিল। যার ফলে দীর্ঘদিন তিনি কাজ পাননি। সেই কঠিন সময়ে নিজের পরিবার ও সদ্যজাত সন্তানের দিকে তাকিয়ে তাঁকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। পরমব্রতর কথায়, “দাঁতে দাঁত চেপে আমি ক্ষমা চেয়েছি ছেলের মুখের দিকে তাকিয়ে।”

রাজনৈতিক পরিচয় নির্বিশেষে শিল্পীদের রুজি-রোজগার ও সিনেমার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ডাক দিয়ে তিনি বলেন, “সিনেমা যেন সবার আগে থাকে। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু কাজের সময় সেটা যেন গুরুত্ব না পায়।” সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়দের মতো পরিচালকদের সঙ্গে হওয়া অসহযোগিতার প্রসঙ্গও তিনি তুলে ধরেন।

অন্যদিকে, রুদ্রনীল ঘোষ জানান, তাঁরা চারজনের একটি দল গঠন করেছেন যারা সবার অভিযোগ শুনছেন এবং যথাযথ জায়গায় তা পৌঁছে দেবেন। তিনি স্পষ্ট করেন, “আমরা সিদ্ধান্ত নেওয়ার কেউ নই। সমস্যা শুনে তা সঠিক জায়গায় পৌঁছে দেব।” রুদ্রনীল আরও জানান, শুটিং যাতে কোনোভাবেই বন্ধ না থাকে এবং আগামী মাসে যেন নির্দিষ্ট নিয়মে ফেডারেশনের ভোট হয়, সেই পরামর্শই তিনি ওপর মহলে দেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *