Nipah Virus Nurse Demise | নিপার বিরুদ্ধে লড়াই শেষ, বারাসতের হাসপাতালে মৃত্যু ২৫ বছর বয়সি আক্রান্ত সেই নার্সের

Nipah Virus Nurse Demise | নিপার বিরুদ্ধে লড়াই শেষ, বারাসতের হাসপাতালে মৃত্যু ২৫ বছর বয়সি আক্রান্ত সেই নার্সের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মারণ ভাইরাস নিপার (Nipah Virus) সঙ্গে দীর্ঘ দেড় মাসের মরণপণ লড়াই শেষে থামলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে (Nipah Virus Nurse Demise)। বৃহস্পতিবার বিকেলে উত্তর ২৪ পরগনার বারাসতের (Nurse Demise Barasat) একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হলো ২৫ বছর বয়সি ওই ফিমেল নার্সের। তাঁর মৃত্যুতে চিকিৎসক মহল এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ লড়াই ও শারীরিক জটিলতা

চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতেই রাজ্যে নিপা সংক্রমণের খবর মিলেছিল। আক্রান্ত হয়েছিলেন উত্তর ২৪ পরগনার একজন ব্রাদার নার্স ও এই ফিমেল নার্স। ব্রাদার নার্স সুস্থ হয়ে জানুয়ারির শেষে বাড়ি ফিরলেও, এই তরুণীর লড়াই ছিল অনেক বেশি কঠিন। জানুয়ারির শেষ দিকে ভেন্টিলেশন থেকে বের করা হলেও তিনি দীর্ঘ সময় কোমায় ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর অটোনোমিক নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করছিল না।

মৃত্যুর কারণ

হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ সময় ভেন্টিলেশনে এবং কোমায় থাকার কারণে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) তলানিতে গিয়ে ঠেকেছিল। এর ওপর ফুসফুসে নতুন করে সংক্রমণ (Nosocomial An infection) দেখা দেয়। মাঝে সামান্য উন্নতির লক্ষণ দেখা দিলেও হঠাৎ করেই এদিন দুপুরে তাঁর অবস্থার অবনতি ঘটে। বিকেল ৪টে ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা এই তরুণী নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই আক্রান্ত হয়েছিলেন বলে মনে করা হচ্ছে। নিপা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে যখন রাজ্য সুস্থ হওয়ার পথে, তখনই এই মৃত্যুর সংবাদে সাধারণ মানুষের মনে উদ্বেগ বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *