Mathabhanga | শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তোপ সেলিম, মীনাক্ষীর

Mathabhanga | শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তোপ সেলিম, মীনাক্ষীর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


মাথাভাঙ্গা: শনিবার তুফানগঞ্জ থেকে শুরু হতে চলেছে সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’, চলবে কামারহাটি পর্যন্ত। ঠিক তার আগে মাথাভাঙ্গায় মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটেতে এক আলোচনা সভার আয়োজন করে সিপিএম। সেই সভায় বক্তব্য রাখেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

মীনাক্ষী মুখার্জী বলেন, ‘পঞ্চানন বর্মা জাতপাত ও শোষণের বিরুদ্ধে শিক্ষাকে হাতিয়ার করে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন।  আজও বাংলাকে বাঁচাতে সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি।’  তিনি অভিযোগ করেন, বর্তমানে স্কুল–কলেজে শিক্ষক সংকট, গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার ফলে বাংলা গভীর সংকটে।

মহম্মদ সেলিম জানান, শিল্প–সংস্কৃতি থেকে শুরু করে মানুষের অধিকার—সবই আজ ‘বাজি’ রাখা হয়েছে। তিনি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি, বিভাজনের রাজনীতি ও শিক্ষা ব্যবস্থার অবনতির কথা তুলে ধরে বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির শক্তিতে সমাজকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান। মণীষী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা সম্পাদক অনন্ত রায়, এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্জী ও অধ্যাপক নীহারেন্দু বর্মন। সিপিএমের দাবি, শোষণ ও লুটের রাজনীতির বিরুদ্ধে মানুষের ঐক্যের প্রয়াস ‘বাংলা বাঁচাও যাত্রা’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *