New Training Minister | পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান, এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী  

New Training Minister | পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান, এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী  

শিক্ষা
Spread the love


উত্তবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan Resigned)। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাঁর ইস্তফা গৃহীতও হয়েছে। এবার নতুন শিক্ষামন্ত্রীর (New Training Minister) নামও ঘোষণা করে দিল কেন্দ্র। জানা গিয়েছে, শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে (Pralhad Joshi)।

শনিবার রাষ্ট্রপতির ভবন থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে বর্তমান দায়িত্বের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কর্ণাটকের ধরওয়াড় লোকসভা কেন্দ্রের সাংসদ প্রহ্লাদ যোশী বর্তমানে উপভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি, তিনি আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দিল্লির যন্তরমন্তরে আয়োজিত ছাত্র বিক্ষোভ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। নরেন্দ্র মোদি সরকারের জমানায় রাজনৈতিক চাপ এবং আন্দোলনের মুখে কোনও শীর্ষ মন্ত্রীর এই ধরনের পদত্যাগ অত্যন্ত বিরল ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, ‘ককরোচ জনতা পার্টি’র সঙ্গে কেন্দ্রের তৃতীয় দফার আলোচনার ঠিক আগেই এই পদত্যাগের ঘোষণা আসে। এর আগে সিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তাদের কাছে অলোচনাযোগ্য নয় এবং এটিই তাদের আন্দোলনের প্রধান দাবি।

এদিকে, প্রহ্লাদ যোশী শিক্ষামন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরেই তাঁকে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। দলের মুখ্য মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের যুবসমাজ নতুন শিক্ষামন্ত্রীর ওপর নজর রাখছে। যদি শিক্ষার্থীদের সমস্ত দাবি এবং সমস্যা দ্রুত সমাধান না করা হয়, তবে ছাত্রসমাজ ফের যন্তরমন্তরে ফিরে এসে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *