Need More healthy Hair? Observe These 6 Night time time Habits

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মাথায় চিরুনি বোলানো মানেই ছিঁড়ে আসবে একগাদা চুল! ডাস্টবিন, বাথরুমের মেঝে ভরে উঠছে ঝরে পরা চুলে। এর নেপথ্যে নানা কারণ থাকতে পারে। যেমন, বাইরের ধুলোধোঁয়ার সংস্পর্শে অতিরিক্ত সময় কাটানো, কিংবা মানসিক চাপ। খাদ্যভাসের কারণেও হয়ে থাকে এমন। তবে যে বিষয়টি নিয়ে কথা সবথেকে কম বলা হয়, তা হল, ঘুমানোর সময়কার বিভিন্ন অভ্যাস। আমাদের অজান্তেই আমরা ঘুমের সময় এমন কিছু কাজ করে থাকি, যার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। না চাইতেও গুচ্ছ গুচ্ছ চুল উপড়ে আসা মাথা থেকে।
কোন অভ্যাস (Night time time Habits)? কী করলে তা শুধরানো যাবে? জেনে নেওয়া যাক।

Want Healthier Hair? Follow These 6 Night time Habits

আরও পড়ুন:

১। সিল্ক বা স্যাটিনের বালিশের কভার ব্যবহার করুন। কটনের বালিশের কভারের সঙ্গে চুলের ঘর্ষণ বেশি হয়। এর ফলে চুল জট পাকাতে পারে, ভেঙে যেতে পারে এবং ডগা ফেটে যাওয়ার প্রবণতা বাড়ে। সিল্ক বা স্যাটিনের মতো মসৃণ কাপড়ের বালিশে ঘর্ষণ তুলনামূলক কম হয়। ফলে ঘুমের সময় চুলে টানও কম পড়ে।

২। ভেজা চুল নিয়ে ঘুমাতে যাবেন না। ভেজা অবস্থায় চুল তুলনামূলকভাবে দুর্বল থাকে। বালিশের সঙ্গে ঘষা লাগলে সহজেই চুল ভেঙে যায়। ঠিকমতো না শুকালে দুর্গন্ধও হয়ে যেতে পারে তাতে। এমনকী বর্ষাকালে খুশসির সম্ভাবনা এ থেকেই বেড়ে যায়। তাই রাতে ঘুমানোর আগে চুল ভালোভাবে শুকিয়ে নেওয়া ভালো।

৩। চুলের আর্দ্রতা ধরে রাখতে হবে। শুষ্ক আবহাওয়া বা দীর্ঘক্ষণ এয়ার কন্ডিশনার চলার কারণে চুলের আর্দ্রতা কমে গিয়ে তা রুক্ষ ও ভঙ্গুর হয়ে যায়। প্রয়োজন হলে ঘুমের আগে চুলের দৈর্ঘ্যে হালকা সিরাম বা উপযুক্ত তেল মালিশ করে নিন। এতে আর্দ্রতা বজায় থাকে।

৪। চুল শক্ত করে বাঁধবেন না। চুল বেঁধে ঘুমানোর অভ্যাস খুবই ভালো। এতে চুল কম ঘষা খায়, ফলে সংখ্যায় কম ঝরে। কিন্তু অতিরিক্ত শক্ত করে পনিটেল বা খোঁপা বাঁধলে চুলের গোড়ায় টান পড়তে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস থাকলে চুল দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে। মাথার যন্ত্রণাও শুরু হয়। তাই এর বদলে আলগা বেণি করে রাখাই ভালো।

Want Healthier Hair? Follow These 6 Nighttime Habits

৫। ঘুমের আগে আঙুলের ডগা দিয়ে কয়েক মিনিট আলতো করে স্ক্যাল্প ম্যাসাজ করুন। এতে মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ে, শরীর কিছুটা রিল্যাক্সড হওয়ার সুযোগ পায়। তবে নখ দিয়ে ঘষে ম্যাসাজ করবেন না।

৬। ভালো ঘুম শরীরের সামগ্রিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত ও পর্যাপ্ত ঘুম শরীরের স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়াকে সহায়তা করে।

ছোট ছোট এই অভ্যাসগুলি বদলাতে পারলেই চুল আরও মসৃণ হয়, ঝরে পড়া কমে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *