Narendra Modi hugs Makhanlal Sarkar | ব্রিগেডের মঞ্চে বিরল সম্মান! শিলিগুড়ির অশীতিপর মাখনলালকে জড়িয়ে ধরলেন মোদি

Narendra Modi hugs Makhanlal Sarkar | ব্রিগেডের মঞ্চে বিরল সম্মান! শিলিগুড়ির অশীতিপর মাখনলালকে জড়িয়ে ধরলেন মোদি

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: রাজনীতির ঊর্ধ্বে উঠে এক মানবিক সম্পর্কের সাক্ষী থাকল শনিবারের ব্রিগেড। রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিলিগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা প্রবীণ বিজেপি কর্মী মাখনলাল সরকার। মঞ্চে তাঁর উপস্থিতি লক্ষ্য করতেই আসন ছেড়ে এগিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরম মমতায় প্রবীণ এই কর্মীকে জড়িয়ে ধরেন তিনি (Narendra Modi hugs Makhanlal Sarkar)। প্রথম জীবনে তিনি জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন। অটল বিহারী বাজপেয়ি সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার পরিচয় ছিল।

মাখনলাল বাবু শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ড সূর্যনগর এলাকার এক পরিচিত মুখ। রাজনীতির আঙিনায় তিনি এক জীবন্ত ইতিহাস। প্রথম জীবনে আরএসএস- এর  একনিষ্ঠ কর্মী হিসেবে তাঁর পথচলা শুরু হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ সময় বিজেপির কঠিন দিনগুলোতেও উত্তরবঙ্গে দলের ভিত শক্ত করতে লড়ে গিয়েছেন তিনি। অটল বিহারী বাজপেয়ি, লালকৃষ্ণ আদবানি সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ছিল।

এদিন মঞ্চে প্রধানমন্ত্রীর এই সৌজন্য দেখে আপ্লুত উপস্থিত দর্শকরাও। প্রবীণ মাখনলাল বাবুও আবেগ সামলাতে পারেননি। তিনি জানান, দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ভালোবাসা পাওয়া তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। শিলিগুড়ির জেলা বিজেপি নেতৃত্বের মতে, মাখনলাল বাবুর মতো একনিষ্ঠ কর্মীর প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান প্রদর্শন আসলে দলের নিচুতলার সমস্ত কর্মীদের প্রতি এক বিরাট বার্তা।

বিস্তারিত আসছে….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *