Nagrakata | প্রয়াত হলেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা সঞ্জয় বাগচি, শোকের ছায়া চা বলয়ে

Nagrakata | প্রয়াত হলেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা সঞ্জয় বাগচি, শোকের ছায়া চা বলয়ে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: অকালেই চলে গেলেন চা বণিক সভা ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা সঞ্জয় বাগচি। জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের ভূমিপুত্র দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের চা শিল্পের (The tea business of North Bengal) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। বর্তমানে তিনি কর্মরত ছিলেন অসমের (Assam) শিলচরের সুরমা ভ্যালি শাখার (বরাক উপত্যকা) সচিব পদে। এর আগে দায়িত্ব সামলেছেন সংস্থার ডুয়ার্স শাখার বিন্নাগুড়ি কার্যালয়ের সচিব পদে। গত সোমবার রাতে শিলচরে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে তিনি হঠাৎই অসুস্থতাবোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী ও এক পুত্রকে। সঞ্জয়ের লেখাপড়া জলপাইগুড়ি জেলা স্কুলে। এদিন সকালে তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে উত্তরবঙ্গের চা বলয়ে।

ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অরিজিৎ রাহা বলেন, ‘অত্যন্ত হৃদয় বিদারক। চা শিল্প একজন দক্ষ ব্যক্তিত্বকে হারাল।

ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের ডুয়ার্স শাখার সচিব রাম অবতার শর্মা বলেন, ‘সঞ্জয়ের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে। চা শিল্পের সমস্যা, বাস্তবতা সহ আরও নানা বিষয়ে ওঁর জ্ঞানের পরিধির ওপর কোন প্রশ্নই থাকতে পারে না।’

পাশাপাশি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ‘এই শোক মেনে নেওয়া যায় না। আমি বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *