Drone | আকাশ প্রতিরক্ষায় নয়া পদক্ষেপ, ড্রোন রুখতে তৎপর সেনা 

Drone | আকাশ প্রতিরক্ষায় নয়া পদক্ষেপ, ড্রোন রুখতে তৎপর সেনা 

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে অত্যাধুনিক ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে ভারতীয় সেনা। একটি ‘ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম’ পাঠানোর বিষয়ে সরকারিভাবে তথ্য চেয়ে পাঠিয়েছে সেনা। পঞ্জাবে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিককালে মাঝেমধ্যেই ড্রোন উদ্ধার হয়েছে। পাশাপাশি কাশ্মীর উপত্যকাতেও ড্রোনের (Drone) উপদ্রব বেড়েছে। এহেন ড্রোনের উপদ্রব বন্ধ করতে এই যন্ত্র সেনাকে অনেকটাই সাহায্য করবে। লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের সীমান্তবর্তী অঞ্চলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ভারতীয় সেনা। যে অত্যাধুনিক ড্রোন শনাক্তকরণ ব্যবস্থাটি সেনা চাইছে, তাতে লুকিয়ে থাকা ড্রোনকে অনায়াসেই চিহ্নিত করা যাবে। সেনার আকাশ সুরক্ষা বাহিনীর (এএডি) ডিরেক্টর সুমের ইভান ডি’কুনহা বলেন, ‘আমাদের বর্তমান নজরদারি ব্যবস্থায় ব্যবহৃত রাডারগুলি যথেষ্ট শক্তিশালী নয়। সেই ফাঁক ভরাট করতে এলএলএলআর (লো লেভেল লাইট রাডার) ব্যবহারের কথা ভাবা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *