Nagrakata | ‘এত বড় মাপের এই প্রথম’, নাগরাকাটায় উদ্ধার ১৬ ফুটের কিং কোবরা

Nagrakata | ‘এত বড় মাপের এই প্রথম’, নাগরাকাটায় উদ্ধার ১৬ ফুটের কিং কোবরা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নাগরাকাটা: নাগরাকাটায় একটি রিসর্টের সামনে থেকে উদ্ধার হল ১৬ ফুট লম্বা বিশাল কিং কোবরা। উদ্ধার করলেন দুই সর্পপ্রেমী ফরিদুল হক ও সমাবেশ বিশ্বাস। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নাগরাকাটার সুখানি বস্তিতে। জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা প্রথমে ওই তীব্র বিষধর সাপটিকে দেখতে পান। এত বড় মাপের কিং কোবরা দেখে নিমেষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় ওই দুই সর্বপ্রেমীকে। তাঁরা এসে সাপটিকে উদ্ধার করেন। পরে রাতের দিকে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর এর ফলে হাঁফ ছেড়ে বাঁচেন ওই এলাকার বাসিন্দারা। ঘটনা প্রসঙ্গে ফরিদুল বলেন, ‘এর আগেও একাধিক কিং কোবরা উদ্ধার করেছি। তবে এত বড় মাপের এই প্রথম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *